ব্রিজ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 29 Aug 2025 01:18:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg ব্রিজ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কুষ্টিয়ার মিরপুরে ধলসা পোড়াদহ সড়কের ব্রিজ ঝুঁকিপূর্ণ https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/29/11266 https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/29/11266#respond Fri, 29 Aug 2025 01:18:12 +0000 https://dailyaparadhchakra.com/?p=11266 কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আটিক গ্রাম ইউনিয়নের ধলসা থেকে পোড়াদহ যাওয়ার সড়কের জিকে (গঙ্গা-কপোতাক্ষ) ক্যানেলের উপর নির্মিত ব্রিজটি বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

দীর্ঘদিন ধরে সংস্কারহীন ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এ ব্রিজে প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী।

ওই ব্রিজের পাশেই রয়েছে আটিক গ্রাম মাধ্যমিক বিদ্যালয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুলে আসা-যাওয়ার জন্য বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ এই ব্রিজ ব্যবহার করছে।

স্থানীয়রা জানান,ব্রিজটির সলিং ভেঙে পড়েছে,এর ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

আটিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, প্রতিদিন স্কুলে যেতে ভয় লাগে,ব্রিজের গায়ে দাঁড়ালে মনে হয় ভেঙে যাবে।

তবুও আর কোনো রাস্তা না থাকায় এই পথেই যেতে হয়।

এলাকাবাসীর অভিযোগ,দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

একজন স্থানীয় প্রবীণ ব্যক্তি জানান,এই ব্রিজ দিয়ে শুধু শিক্ষার্থী নয়, গ্রামের অসুস্থ মানুষকেও হাসপাতালে নিতে হয়। যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটলে এর দায়ভার কে নেবে?

স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্দেশে এলাকাবাসীর দাবি,অতি দ্রুত জরাজীর্ণ এই ব্রিজটির সংস্কার কাজ শুরু করা হোক। অন্যথায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রাণহানি ঘটতে পারে যে কোনো মুহূর্তে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/08/29/11266/feed 0