মঞ্চ ২৪ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 29 Aug 2025 06:14:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg মঞ্চ ২৪ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 মঞ্চ ৭১-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঞ্চ ২৪-এর আল্টিমেটাম https://dailyaparadhchakra.com/politics/2025/08/29/11275 https://dailyaparadhchakra.com/politics/2025/08/29/11275#respond Fri, 29 Aug 2025 06:14:01 +0000 https://dailyaparadhchakra.com/?p=11275 রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আলোচিত মঞ্চ ২৪ সংগঠনটি দাবি করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্যে ‘মঞ্চ ৭১’ নামে একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে, যার পেছনে ভারতীয় আধিপত্যবাদী শক্তির মদদ রয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা এই ধরনের কার্যক্রমকে উৎসাহিত করছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ জানায়, সম্প্রতি মঞ্চ ৭১ আয়োজিত এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয় এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়। মঞ্চ ২৪-এর মতে, এটি একটি ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, “দেশবিরোধী এসব কার্যক্রম সম্পর্কে গোয়েন্দা সংস্থার আগেই জানা উচিত ছিল। অথচ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা আমরা সম্ভাব্য অনুমোদন হিসেবে দেখছি।” তারা আরও সতর্ক করেন, প্রশাসনের অবহেলা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

এ সময় মঞ্চ ২৪ অভিযোগ করে যে, তারা আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সতর্ক করেছিল। কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে মঞ্চ ৭১–এর বৈঠকের সুযোগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনটি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

মঞ্চ ২৪ আরও অভিযোগ করে, কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে চ্যানেল ওয়ানসহ কিছু প্রতিষ্ঠান জুলাই বিপ্লবের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। যদি এসব গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করে, তবে ২০০৮ থেকে এ পর্যন্ত প্রকাশিত সংবাদ যাচাই করে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি দুটি আল্টিমেটাম ঘোষণা করে। দাবিগুলো হলো-

১. আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নতুবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মঞ্চ ২৪।

২. ডিআরইউ সভাপতি ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইবেন, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে মঞ্চ ২৪ হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, যেসব সাংবাদিক ও গণমাধ্যম জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী সংবাদ প্রকাশ করছে, তারা অবস্থান পরিবর্তন না করলে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঞ্চ ২৪-এর এই আল্টিমেটামের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। এখন দেখা যাচ্ছে, প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং মঞ্চ ৭১-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি না।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2025/08/29/11275/feed 0