মাদক – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sun, 07 Sep 2025 01:07:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg মাদক – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 সুন্দরবন-খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ৬ জন আটক https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11779 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11779#respond Sun, 07 Sep 2025 01:07:49 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11779 বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের মোংলা বেইসের নেতৃত্বে সুন্দরবন ও খুলনা এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য ও নগদ অর্থসহ মোট ছয়জনকে আটক করা হয়েছে। শনিবার (০৬ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত থেকে সকাল পর্যন্ত টানা এ অভিযান পরিচালিত হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, প্রথম অভিযানটি পরিচালিত হয় রাত ১টার দিকে সুন্দরবনের পশুর নদী সংলগ্ন ছোট পদ্মা খালে। এ সময় কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে আটক করা হয়। কোস্ট গার্ড সদস্যরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও চার রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. বিল্লাল হোসেন (২৫), মো. রবিউল শেখ (৩২), মো. জিন্নাত হাওলাদার (৩৫) ও মো. কালাম গাজী (২৪)। তারা খুলনা ও বাগেরহাট জেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছোট সুমন বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহের মাধ্যমে সহায়তা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় ভোর ২টার দিকে শ্যামনগর থানাধীন সরকারি মহসিন কলেজ সংলগ্ন এলাকায়। কোস্ট গার্ড স্টেশন কৈখালী এ অভিযানে অংশ নেয়। এ সময় প্রায় ৫০ পিস ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য ২৫ হাজার টাকা, এবং নগদ ১৭ হাজার ৫৮০ টাকা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করা হয়।

তৃতীয় অভিযানটি চালানো হয় ভোর ৫টার দিকে। কোস্ট গার্ড স্টেশন রূপসা, নৌ বাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার লবনচরা থানাধীন সুইচগেট এলাকায় যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় চারটি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার ৪০০ টাকা। ঘটনাস্থল থেকে কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, সকাল ১১টায় মোংলা বেইসে এক প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন- আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবন ও দেশের উপকূলীয় অঞ্চলে দস্যু ও মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সুন্দরবন এলাকায় দস্যু ও মাদক কারবারিদের তৎপরতা দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত অভিযান চালানোর ফলে এসব অপরাধ নিয়ন্ত্রণে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/07/11779/feed 0
কক্সবাজারে ২৬ হাজার ইয়াবাসহ ড্রাইভার আটক https://dailyaparadhchakra.com/crime/2025/08/29/11269 https://dailyaparadhchakra.com/crime/2025/08/29/11269#respond Fri, 29 Aug 2025 01:36:18 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11269 কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে আবারও বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ-চট্টগ্রাম মহাসড়কের মরিচ্যা চেকপোস্ট এলাকায় তল্লাশির সময় এক ড্রাইভারকে আটক করা হয়। তার কাছ থেকে ২৬ হাজার ৬শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করেছে ৩০ বিজিবির একটি টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট গাড়িকে থামায়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির চালক শ্যামল কান্তি দাস (৪১), পিতা- সাধন চন্দ্র দাস, গ্রাম- মল্লিকপাড়া, সন্দেহজনক আচরণ করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে গাড়ির সিট ও ড্যাশবোর্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ২৬ হাজার ৬শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

আটক ড্রাইভারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি স্থানীয় মাদক কারবারি শ্রী মামুন শর্মা লিটনের (৪৫), পিতা মৃত অজিত শর্মা, গ্রাম- কক্সবাজার চৌদ্দ ঘোনা তার নির্দেশে ইয়াবার চালানটি পরিবহন করছিলেন। ড্রাইভার জানান, দীর্ঘদিন ধরে লিটনের সঙ্গে তিনি মাদক পরিবহনের কাজে যুক্ত রয়েছেন।

বিজিবির দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, আটককৃত ড্রাইভারের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। ইয়াবা পাচারের মূল হোতা মামুন শর্মা লিটনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আটক ড্রাইভারকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের এমন বড় চালান উদ্ধারকে সাফল্য উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসারে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল জানায়, কক্সবাজার সীমান্তবর্তী এলাকায় প্রতিনিয়ত ইয়াবার বড় বড় চালান প্রবেশ করছে। মাঝে মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিপুল পরিমাণ মাদক আটক হলেও মূল হোতারা অধিকাংশ সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা দাবি করেন, মাদক নির্মূল করতে হলে শুধু বাহক নয়, মূল কারবারিদেরও আইনের আওতায় আনা জরুরি।

উল্লেখ্য, কক্সবাজারে গত কয়েক বছরে বিজিবি, র‌্যাব ও পুলিশ পৃথক অভিযানে লাখ লাখ ইয়াবা উদ্ধার করেছে। তবুও এই মাদক পাচার ঠেকানো যাচ্ছে না। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী অভিযানে কঠোর হলেও সীমান্তপথে চোরাকারবারিদের অব্যাহত তৎপরতা সমাজ ও যুবসমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/08/29/11269/feed 0
কক্সবাজারে ইয়াবাসহ দুই পাচারকারী আটক, সেনাবাহিনীর অভিযান https://dailyaparadhchakra.com/crime/2025/08/27/11173 https://dailyaparadhchakra.com/crime/2025/08/27/11173#respond Wed, 27 Aug 2025 04:45:11 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11173 কক্সবাজার সদর উপজেলা থেকে ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গত বৃহস্পতিবার (১লা সেপ্টেম্বর) গভীর রাতে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে, যা পরবর্তীতে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

আটকরা হলেন টেকনাফ উপজেলার নাইটংপাড়া এলাকার মো. আব্দুল করিম (২৭) এবং একই এলাকার মো. হারেস (১৬)। আটকের সময় তাদের কাছ থেকে আনুমানিক ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে। সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ মাদক পাচারকারী চক্র টেকনাফ সীমান্ত দিয়ে ইয়াবা এনে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এই চক্রের সদস্যরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে, সেনাবাহিনীর গোয়েন্দা শাখা ওই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চান্দেরপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, চান্দেরপাড়া এলাকাটি মাদক পাচারের জন্য একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে টেকনাফ থেকে ইয়াবা এনে কক্সবাজার শহর এবং এরপর দেশের অন্যান্য অঞ্চলে পাঠানোর জন্য এই রুটটি সুবিধাজনক। এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং নিয়মিত এমন অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আব্দুল করিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যেহেতু মো. হারেস একজন অপ্রাপ্তবয়স্ক, তাই তার বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম প্রকাশ করেছে বলে পুলিশ জানিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কক্সবাজার জেলায় মাদক পাচার একটি বড় সমস্যা। সীমান্ত এলাকা হওয়ায় মিয়ানমার থেকে প্রতিনিয়ত ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার হয়ে আসছে। বাংলাদেশ সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে এবং এর অংশ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থাগুলো নিয়মিত অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনীর এই ধরনের অভিযান মাদক পাচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/08/27/11173/feed 0