মোংলা সংবাদ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Wed, 27 Aug 2025 18:48:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg মোংলা সংবাদ – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 মোংলায় পুলিশের পিস্তল উদ্ধার, চট্টগ্রামে গ্রেফতার এক আসামি https://dailyaparadhchakra.com/crime/2025/08/28/11241 https://dailyaparadhchakra.com/crime/2025/08/28/11241#respond Wed, 27 Aug 2025 18:48:53 +0000 https://dailyaparadhchakra.com/?p=11241 চট্টগ্রাম মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) এক বিশেষ অভিযানে মোংলা থেকে বাংলাদেশ পুলিশের ব্যবহৃত একটি লুট হওয়া সরকারি পিস্তল উদ্ধার করেছে। এ ঘটনায় কামাল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টা ৩৫ মিনিটে ইন্সপেক্টর (নিঃ) মোঃ রমিজ উদ্দিনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন আসামি কামালকে (পিতা: আব্দুল মোতালেব হাওলাদার, সাং: মালগাজী) আটক করা হয়।

পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল স্বীকার করে যে, তার বসতবাড়িতে একটি পিস্তল লুকিয়ে রাখা আছে। তার দেখানো মতে ডিবি পুলিশ মালগাজী এলাকায় তার নিজ বাড়ি থেকে একটি চায়না নির্মিত ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করে। জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রটি পূর্বে থানা থেকে লুট হওয়া অস্ত্রের অন্তর্ভুক্ত।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, এ ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনা পুলিশের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য। কারণ এটি পুলিশের অফিসিয়াল অস্ত্র, যা পূর্বে সন্ত্রাসীদের হাতে চলে গিয়েছিল। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্র উদ্ধারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

স্থানীয় সূত্র জানায়, কামাল দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহজনকভাবে চলাফেরা করছিল। তবে তার বিরুদ্ধে আগে কোনো বড় অপরাধমূলক অভিযোগ ছিল না। উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে তার সম্পৃক্ততা উদ্ঘাটনে এখন পুলিশ ব্যাপক তদন্ত চালাচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের কর্মকর্তারা বলেন, এ অভিযান তাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতারই অংশ। তারা জানান, পুলিশের লুট হওয়া অস্ত্র যাদের কাছে আছে বা যারা এগুলো গোপনে লুকিয়ে রেখেছে তাদের আইনের আওতায় আনা হবে।

বর্তমানে গ্রেফতার আসামি কামাল ও উদ্ধারকৃত পিস্তল চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অস্ত্র আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে। একই সঙ্গে তারা জনগণকে অবৈধ অস্ত্রের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/08/28/11241/feed 0