যুবলীগ নেতা গ্রেফতার – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Tue, 02 Sep 2025 04:30:10 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg যুবলীগ নেতা গ্রেফতার – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 আশুলিয়ায় যুবলীগ নেতা রাজন গ্রেফতার https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11541 https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11541#respond Tue, 02 Sep 2025 04:30:10 +0000 https://dailyaparadhchakra.com/?p=11541 ঢাকা জেলার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকা থেকে মো. রাজন ভুইয়া (৩৯) নামের এ আসামিকে আটক করা হয়। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় ও সাভার সার্কেল কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে আশুলিয়া থানা পুলিশ, র‌্যাব-৪ এবং নবীনগর ক্যাম্পের সমন্বিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজন ভুইয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ৭টি মামলাসহ মোট ২৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে রয়েছে— হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দ্রুত বিচার আইনের একাধিক মামলা।

এফআইআর অনুযায়ী, গত বছরের আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া এলাকায় সংঘটিত সহিংসতায় সরাসরি নেতৃত্ব দেন রাজন ভুইয়া। সে সময় তার নেতৃত্বে একাধিক হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অন্তত সাতটি হত্যা মামলা দায়ের করা হয় আশুলিয়া থানায়।

এ ছাড়া তার বিরুদ্ধে পূর্ববর্তী বছরগুলোতে সংঘটিত খুন, চাঁদাবাজি, মারামারি, ভাঙচুর, অস্ত্রধারণ ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা রয়েছে। পুলিশের নথি অনুযায়ী, ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ১৬ বছরে তিনি ২৪টি মামলার আসামি।

আশুলিয়া থানা পুলিশের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পূর্ব নরসিংহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কৌশলে তাকে আটকে ফেলে।

রাজন ভুইয়ার গ্রেফতারের খবর এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনেকে স্বস্তি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরেই তিনি প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করছিলেন।

গ্রেফতারকৃত রাজন ভুইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঢাকা জেলা পুলিশ আশা প্রকাশ করেছে, এ ধরনের অভিযানের মাধ্যমে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব হবে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2025/09/02/11541/feed 0