র‌্যালি – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Fri, 05 Sep 2025 13:06:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg র‌্যালি – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 শিবচরে বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত https://dailyaparadhchakra.com/politics/2025/09/05/11724 https://dailyaparadhchakra.com/politics/2025/09/05/11724#respond Fri, 05 Sep 2025 13:06:48 +0000 https://dailyaparadhchakra.com/?p=11724 মাদারীপুরের শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) শিবচর অডিটোরিয়াম সংলগ্ন মাঠে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি জনাব আবু জাফর চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা আন্দোলন-সংগ্রামে তার ভূমিকার জন্য নেতাকর্মীরা তাকে সম্মান জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। কর্মসূচির শুরুতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালি নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। নীল-সাদা-বেলুন, ব্যানার ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হাওলাদার। তিনি বলেন- বিএনপি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জন্মলগ্ন থেকে সংগ্রাম করে আসছে। এ দলই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আব্দুল হান্নান মিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন- শিবচরের বিএনপি নেতাকর্মীরা সব সময় আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকেছেন। দেশের বর্তমান সংকট কাটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দত্তপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদপ্রার্থী জনাব মোঃ আরিফ হোসেন বলেন- তৃণমূল পর্যায়ে বিএনপি নেতাকর্মীরা দলকে আরও শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-দুর্দশা লাঘব করাই আমাদের অঙ্গীকার।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী নেতাকর্মী, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধিরা। বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন উদ্দীপনায় সংগঠনকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি’র দীর্ঘায়ু কামনা করা হয়।

স্থানীয় নেতারা জানান, শিবচর উপজেলা বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলে। বিশেষ করে তরুণ প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা বলেন, বিএনপি’র ৪৭ বছরের ইতিহাস সংগ্রাম ও আত্মত্যাগে ভরপুর। এই ধারা বজায় রেখে ভবিষ্যতেও গণতন্ত্র রক্ষায় শিবচরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে।

বক্তারা আরও বলেন- প্রতিকূল পরিস্থিতি ও নানা বাধা সত্ত্বেও বিএনপি আজও দেশের বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের আস্থার জায়গায় আছে। আর এ আস্থা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে দলকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হওয়া এ আয়োজন শিবচরের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে উপস্থিত নেতাকর্মীরা মন্তব্য করেন।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2025/09/05/11724/feed 0
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: তিন দিনের কর্মসূচি ঘোষণা https://dailyaparadhchakra.com/politics/2025/08/30/11358 https://dailyaparadhchakra.com/politics/2025/08/30/11358#respond Sat, 30 Aug 2025 12:09:36 +0000 https://dailyaparadhchakra.com/?p=11358 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হবে। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৩১ আগস্ট ২০২৫, রবিবার, দুপুর ২টায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, রমনাতে এক আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এই সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। আলোচনা সভায় দলের প্রতিষ্ঠা প্রক্রিয়া, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

পরের দিন, ১ সেপ্টেম্বর, সোমবার, সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেবেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাতার প্রতি সম্মান জানানো হবে।

তৃতীয় ও শেষ দিনে, ২ সেপ্টেম্বর, মঙ্গলবার, দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি বাংলামোটর পর্যন্ত অগ্রসর হবে। এতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী কর্মসূচি সম্পন্ন হবে। দলীয় নেতাদের প্রত্যাশা, এই র‌্যালি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন কেবল স্মৃতিচারণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নতুন উদ্দীপনা সঞ্চারের লক্ষ্যে গৃহীত হয়েছে। দলটির নেতারা আশা করছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার আদায়ে বিএনপির এই প্রতিষ্ঠাবার্ষিকী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দলীয় সূত্র আরও জানায়, কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও স্থানীয়ভাবে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোভাযাত্রার আয়োজন করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2025/08/30/11358/feed 0