সংবাদ সম্মেলন – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Wed, 17 Sep 2025 08:12:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0.2 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg সংবাদ সম্মেলন – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 কয়রায় মিথ্যা মানববন্ধনের অভিযোগে সংবাদ সম্মেলন https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/17/12162 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/17/12162#respond Wed, 17 Sep 2025 08:12:16 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=12162 কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম তার পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ কর্তৃক আয়োজিত মিথ্যা মানববন্ধন ও সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।

১৭ সেপ্টেম্বর কয়রা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় ডালিম সরদার ও তার চাচা গোলাম মোস্তফা সরদারের নেতৃত্বে ভিন্ন গ্রাম থেকে লোক জড়ো করে মানববন্ধন করা হয়। পরে তার ও তার পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, এর আগে জুন মাসে খুলনায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। সম্প্রতি ১৩ সেপ্টেম্বর তার বাড়িতে হামলা চালিয়ে তাকে, তার পিতা-মাতা ও ভাইকে মারধর করা হয়।
সাইফুল ইসলাম দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। তিনি প্রশাসনের কাছে ন্যায়বিচার কামনা করেন এবং গণমাধ্যমকর্মীদের প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/17/12162/feed 0
কয়রায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/16/12115 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/16/12115#respond Tue, 16 Sep 2025 11:51:59 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=12115 কয়রা (খুলনা) প্রতিনিধি:
খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা শেখ মেহেদী হাসান তাঁর বিরুদ্ধে প্রকাশিত একটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) কয়রা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এবং ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরেন।

মিথ্যা সংবাদের নেপথ্যে প্রতিহিংসা?

লিখিত বক্তব্যে শেখ মেহেদী হাসান বলেন, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মহেশ্বরীপুর ইউনিয়নের শেখ সাহেবের মোড় এলাকায় সংঘটিত একটি হরিণের মাংস পাচারের ঘটনা ধামাচাপা দিতে একটি চক্র তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে মানববন্ধনের আয়োজন করে এবং সংবাদ প্রকাশ করে।

তিনি দাবি করেন, অজিয়ার গং নামে পরিচিত একটি চক্র হরিণের মাংস পাচারে জড়িত। গ্রামবাসীরা এ ঘটনার সাক্ষী হিসেবে তাঁর নাম উল্লেখ করায় পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে সংবাদ প্রচার করে প্রতিশোধ নিতে চায়। অথচ ওই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই বলেও তিনি দাবি করেন।

রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র

সংবাদ সম্মেলনে শেখ মেহেদী বলেন, তাঁর এলাকার একটি প্রভাবশালী রাজনৈতিক মহল ও সুন্দরবনকেন্দ্রিক একটি চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে তাঁর সামাজিক ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ণ করার অপচেষ্টায় লিপ্ত। তিনি সুন্দরবনের পরিবেশ রক্ষা, কাঠ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বরাবরই সোচ্চার ছিলেন। সেই কারণে একটি অসাধু মহল তাকে তাদের ‘বাধা’ মনে করে এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে চায়।

তিনি বলেন- আমি সুন্দরবনের পাশে থেকে সবসময় মানুষের কল্যাণে এবং পরিবেশ রক্ষায় কাজ করেছি। এজন্য অনেক সময় অবৈধ কাঠ ব্যবসায়ী ও শিকার চক্রের বিরাগভাজন হয়েছি।

মানববন্ধন ও সংবাদ প্রচার ছিল উদ্দেশ্যপ্রণোদিত

তিনি অভিযোগ করেন, সম্প্রতি যেসব সংবাদ প্রচারিত হয়েছে এবং স্থানীয়ভাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে, তা পূর্বপরিকল্পিতভাবে তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্যই করা হয়েছে। এসব সংবাদে যথাযথ তথ্য-উপাত্ত না থাকায় জনমনে বিভ্রান্তি ছড়িয়েছে বলে তিনি মনে করেন।

শেখ মেহেদী বলেন- আমি কোনও অপরাধের সঙ্গে জড়িত নই। বরং আমি নিজেই পাচারকারীদের বিরুদ্ধে মুখ খুলেছি। তাই আজ আমি মিথ্যা সংবাদের শিকার।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ ও গণমাধ্যমের সহযোগিতা কামনা

সংবাদ সম্মেলনে শেখ মেহেদী হাসান প্রশাসন ও সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন। তিনি বলেন- আমি চাই প্রকৃত অপরাধীরা চিহ্নিত হোক এবং আমার নামে যারা মিথ্যা তথ্য ছড়িয়েছে, তাদের আইনের আওতায় আনা হোক।

তিনি আরও বলেন- আমি গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাই, আপনারা সত্য অনুসন্ধান করুন। যাচাই না করে মিথ্যা তথ্য প্রচার করা একজন নিরপরাধ মানুষকে সামাজিকভাবে ধ্বংস করে দিতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা

সংবাদ সম্মেলনে এলাকার একাধিক গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনাটি খতিয়ে দেখার আহ্বান জানান এবং মিথ্যা সংবাদ প্রচার রোধে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

কয়রার মতো প্রান্তিক এলাকায় এখনও সংবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে সামাজিকভাবে বেকায়দায় ফেলানো হয়ে থাকে। শেখ মেহেদী হাসানের অভিযোগ সেই চিত্রই তুলে ধরে। প্রশাসন যদি নিরপেক্ষ তদন্ত করে, তাহলে প্রকৃত সত্য উন্মোচিত হবে- এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/16/12115/feed 0
বিজয়নগরে মিথ্যা সংবাদের বিরুদ্ধে আব্দুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/01/11534 https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/01/11534#respond Mon, 01 Sep 2025 17:40:45 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11534 ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হক। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিজয়নগর প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে নিজের অবস্থান তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আব্দুল হক অভিযোগ করে বলেন, সম্প্রতি কামরুল ইসলাম শান্ত নামে এক ব্যক্তি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তার কাছে এক লক্ষ টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে শান্ত তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করে সম্মানহানির চেষ্টা করেন।

আব্দুল হক জানান, কয়েকদিন আগে শান্ত তাকে ফোন করে একটি অভিযোগের বিষয়ে দেখা করতে বলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে তিনি দেখা করতে অপারগতা প্রকাশ করলে শান্ত পুনরায় ফোন করে টাকা দাবি করেন। এ সময় টাকা দাবির কারণ জানতে চাইলে শান্ত এলাকার ভুটান প্রবাসী ও আওয়ামী লীগ নেতা অলি আহাদের একটি ফোন রেকর্ডের কথা উল্লেখ করে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এআই অ্যাপস ব্যবহার করে ভুয়া ফোন রেকর্ড তৈরি করা হয়েছে এবং তা বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে। এর ফলে তিনি ও তার পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আব্দুল হক দৃঢ়ভাবে বলেন, “আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে আমাকে টার্গেট করে ষড়যন্ত্র করা হচ্ছে। ভুয়া রেকর্ড তৈরি করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, জাতীয়তাবাদী দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার কারণে প্রতিপক্ষ মহল পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিকভাবে তাকে দুর্বল করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জনগণের সামনে প্রকাশ করার আহ্বান জানান।

আব্দুল হক বলেন, “আমি রাজনৈতিকভাবে সুস্থ ও গণতান্ত্রিক ধারায় সক্রিয় আছি। ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে আমাকে হয়রানি করার যেকোনো চেষ্টা আমি শক্তভাবে মোকাবিলা করব।”

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/2025/09/01/11534/feed 0
মঞ্চ ৭১-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে মঞ্চ ২৪-এর আল্টিমেটাম https://dailyaparadhchakra.com/politics/2025/08/29/11275 https://dailyaparadhchakra.com/politics/2025/08/29/11275#respond Fri, 29 Aug 2025 06:14:01 +0000 https://papayawhip-butterfly-637958.hostingersite.com/?p=11275 রাজধানীতে এক সংবাদ সম্মেলনে আলোচিত মঞ্চ ২৪ সংগঠনটি দাবি করেছে, আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্দেশ্যে ‘মঞ্চ ৭১’ নামে একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে, যার পেছনে ভারতীয় আধিপত্যবাদী শক্তির মদদ রয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে, প্রশাসনের নিষ্ক্রিয়তা এই ধরনের কার্যক্রমকে উৎসাহিত করছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ জানায়, সম্প্রতি মঞ্চ ৭১ আয়োজিত এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান দেওয়া হয় এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়। মঞ্চ ২৪-এর মতে, এটি একটি ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম, যা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত।

সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, “দেশবিরোধী এসব কার্যক্রম সম্পর্কে গোয়েন্দা সংস্থার আগেই জানা উচিত ছিল। অথচ প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা আমরা সম্ভাব্য অনুমোদন হিসেবে দেখছি।” তারা আরও সতর্ক করেন, প্রশাসনের অবহেলা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

এ সময় মঞ্চ ২৪ অভিযোগ করে যে, তারা আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সতর্ক করেছিল। কিন্তু সেই সতর্কতাকে উপেক্ষা করে মঞ্চ ৭১–এর বৈঠকের সুযোগ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে সংগঠনটি ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানায়।

মঞ্চ ২৪ আরও অভিযোগ করে, কয়েকটি গণমাধ্যম, বিশেষ করে চ্যানেল ওয়ানসহ কিছু প্রতিষ্ঠান জুলাই বিপ্লবের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। যদি এসব গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করে, তবে ২০০৮ থেকে এ পর্যন্ত প্রকাশিত সংবাদ যাচাই করে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটি দুটি আল্টিমেটাম ঘোষণা করে। দাবিগুলো হলো-

১. আগামী এক সপ্তাহের মধ্যে মঞ্চ ৭১-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, নতুবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে মঞ্চ ২৪।

২. ডিআরইউ সভাপতি ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইবেন, অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

একইসঙ্গে মঞ্চ ২৪ হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, যেসব সাংবাদিক ও গণমাধ্যম জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী সংবাদ প্রকাশ করছে, তারা অবস্থান পরিবর্তন না করলে সাত দিনের মধ্যে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মঞ্চ ২৪-এর এই আল্টিমেটামের পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম নিয়েছে। এখন দেখা যাচ্ছে, প্রশাসন এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং মঞ্চ ৭১-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কি না।

]]>
https://dailyaparadhchakra.com/politics/2025/08/29/11275/feed 0