সচিন টেন্ডুলকার AMA – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Wed, 27 Aug 2025 10:12:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg সচিন টেন্ডুলকার AMA – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 শচীনের চোখে সেরা ইনিংস: চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ১০৩ রানের ম্যাচজয়ী ইনিংস https://dailyaparadhchakra.com/sports/2025/08/27/11185 https://dailyaparadhchakra.com/sports/2025/08/27/11185#respond Wed, 27 Aug 2025 10:12:58 +0000 https://dailyaparadhchakra.com/?p=11185 ক্রিকেট দুনিয়ার এক অবিস্মরণীয় নাম শচীন টেন্ডুলকার। দুই দশকেরও বেশি সময়জুড়ে আন্তর্জাতিক ক্রিকেটে রাজত্ব করে গেছেন এই ব্যাটিং কিংবদন্তি। ক্যারিয়ারের প্রতিটি পর্যায়েই তিনি উপহার দিয়েছেন অসংখ্য ঐতিহাসিক ইনিংস। তবে এতসব দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য থেকে নিজ চোখে সবচেয়ে প্রিয় ইনিংসটি বেছে নেওয়া নিঃসন্দেহে কঠিন এক কাজ।

তবে সম্প্রতি রেডিট-এ একটি AMA (Ask Me Anything) সেশনে অংশ নিয়ে শচীন এই কঠিন প্রশ্নের জবাব দেন অত্যন্ত স্বাভাবিকভাবেই। ভক্তদের অবাক করে দিয়ে তিনি নিজের খেলা সবচেয়ে প্রিয় ইনিংস হিসেবে বেছে নিয়েছেন ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ১০৩ রানের অপরাজিত ইনিংসটি।

চেন্নাইয়ের সেই টেস্ট ম্যাচে ভারতকে ৩৮৭ রানের বিশাল লক্ষ্য দেয় ইংল্যান্ড। চতুর্থ ইনিংসে এত বড় রান তাড়া করে জেতা টেস্ট ইতিহাসেই বিরল ঘটনা। চাপের মুখে শচীন খেলেন এক অনন্য ধৈর্য ও দক্ষতায় গড়া ইনিংস। ১৯৬ বল মোকাবিলা করে তিনি অপরাজিত ১০৩ রানে মাঠ ছাড়েন এবং ভারতকে ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে দেন জয়বন্দরে।

এই জয় শুধু ক্রিকেটীয় সাফল্য নয়, বরং ভারতের জন্য মানসিক দিক থেকেও ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ম্যাচটির আগে মুম্বাইয়ে ঘটে যাওয়া জঙ্গি হামলার কারণে দেশজুড়ে ছিল শোক ও ক্ষোভের ছায়া। সেই প্রেক্ষাপটে শচীনের ইনিংস হয়ে ওঠে জাতিকে অনুপ্রাণিত করার এক প্রতীক।

অনেকেই ধারণা করেছিলেন, শচীনের প্রিয় ইনিংস হবে ১৯৯৮ সালের শারজাহতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ‘ডেজার্ট স্টর্ম’ সেঞ্চুরি, কিংবা ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ৯৮ রানের আগ্রাসী ইনিংস। অথবা অস্ট্রেলিয়ার মাটিতে খেলা তার টেস্ট ডাবল সেঞ্চুরি। কিন্তু সব কিছুকে ছাপিয়ে চেন্নাইয়ের ঐ ম্যাচের ১০৩ রানের ইনিংসটিকেই সবচেয়ে প্রিয় বলেছেন তিনি।

শচীনের এই ব্যতিক্রমী পছন্দ আবারও প্রমাণ করে, শুধু রান নয়, বরং ম্যাচের প্রেক্ষাপট, প্রতিপক্ষ, সময় এবং দেশের আবেগ — সব মিলিয়েই একজন ক্রিকেটারের জন্য একটি ইনিংস হতে পারে স্মরণীয় এবং হৃদয়স্পর্শী।

]]>
https://dailyaparadhchakra.com/sports/2025/08/27/11185/feed 0