Top Middle – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, অপরাধ, রাজনীতি, ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন। Sat, 02 May 2026 11:28:44 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 https://dailyaparadhchakra.com/wp-content/uploads/2025/10/cropped-Eva-Logo-favicon-32x32.jpg Top Middle – দৈনিক সময়ের অপরাধ চক্র | বাংলা নিউজ পেপার https://dailyaparadhchakra.com 32 32 রাজধানীর মধুবনে হামলা: বিচার পেতে বাধা অভিযোগ গ্রহণেই https://dailyaparadhchakra.com/crime/2026/05/02/17221 https://dailyaparadhchakra.com/crime/2026/05/02/17221#respond Sat, 02 May 2026 11:28:44 +0000 https://dailyaparadhchakra.com/?p=17221 ঢাকার হাতিরঝিল থানাধীন মধুবাগ বাগানবাড়ী মাঠ সংলগ্ন এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন পনির হোসেন (৫২)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা কমিউনিটি হাসপাতালের ৯ম তলার ১৩৫ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে পনির হোসেন তার বন্ধু মানিক ও অজিতকে সঙ্গে নিয়ে এলাকায় দই খেতে যান। এ সময় সেখানে উপস্থিত সান্তু (২৩), রবিন (২২)সহ ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি সিগারেটের ধোঁয়া তাদের মুখের দিকে ছেড়ে দেয়। এতে পনির হোসেন প্রতিবাদ জানিয়ে তাদের অন্যত্র গিয়ে ধূমপান করতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ফোনে আরও সহযোগী ডেকে এনে অতর্কিতভাবে পনির হোসেন ও তার বন্ধুদের ওপর হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, হামলার একপর্যায়ে সান্তু নামের ব্যক্তি চাপাতি দিয়ে পনির হোসেনকে কুপিয়ে গুরুতর জখম করে। একই সময় রবিন লোহার রড দিয়ে অজিতের দাঁতে আঘাত করে তা ভেঙে ফেলে। এছাড়া ‘সেন্টু’ নামে এক ব্যক্তি পনির হোসেনের বুকে ইট দিয়ে আঘাত করে।

হামলার সময় দুর্বৃত্তরা পনির হোসেনের কাছে থাকা নগদ ৪৫ হাজার টাকা, একটি এক্স-২০ থ্রি আল্টা মোবাইল ফোন (আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা) এবং প্রায় আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন (আনুমানিক মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা) ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকিও দেয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পনির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা কমিউনিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরিবার জানায়, পনির হোসেন আগে থেকেই দুটি কিডনি অকেজো থাকা এবং ডায়াবেটিসজনিত জটিলতায় ভুগছিলেন। ফলে এই হামলার কারণে তার শারীরিক অবস্থা আরও গুরুতর হয়ে উঠেছে।

এদিকে, ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, তারা রামপুরা থানায় একাধিকবার লিখিত অভিযোগ দিতে গেলেও দায়িত্বরত কর্মকর্তা তা গ্রহণ করতে অস্বীকৃতি জানান। বরং আহত ব্যক্তি সুস্থ হয়ে নিজে উপস্থিত হলে অভিযোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/05/02/17221/feed 0
সিলেটে বিএনপির নেত্রী ও সাংবাদিক সেজে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/04/24/17190 https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/04/24/17190#respond Thu, 23 Apr 2026 21:57:07 +0000 https://dailyaparadhchakra.com/?p=17190 সিলেটে কখনও বিএনপির নেত্রী কখনও সাংবাদিক সেজে সিলেটের স্টেডিয়াম মার্কেটে স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে ২ লক্ষ টাকা চাঁদা দাবী অভিযোগ পাওয়া গেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের বিরুদ্ধে। ২১ এপ্রিল ২০২৬ইং (মঙ্গলবার) রাত ৯.৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নাম্বার থেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক  ও দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে থাকে বলে অভিযোগ করেন স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারে পরিচালক স্বপ্না বেগম। তিনি অভিযোগ করেন বিগত কয়েক মাস থেকে লাকি ও বাপ্পী নামের ব্যক্তিত্বয়রা তার থেরাপি সেন্টারে বার বার হানা দিয়ে চাঁদা চেয়ে আসছে,চাঁদা না দেওয়াতে থাকে নানা ভাবে হয়রাণী ও হত্যা, অপহরণের হুমকি প্রদান করে থাকে।
সূত্রে জানা যায় লাকি এক সময়  সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিল, বিভিন্ন অসমাজিক কার্যকলাপের কারণে দল থেকে বহিস্কার করা হয় তাকে। সরকার পরিবর্তনে সাথে সাথে লাকি বিএনপির নেত্রী সেজে সিলেট শহর বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জিম্মি করে নানা ভাবে হয়রাণী করে আসছে। এদিকে দৈনিক যুগ যুগান্তর পত্রিকার সিলেট ব্যুরো চীফ সাংবাদিক পরিচয়ে সিলেট বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে সমঝোতার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে লাকি ও বাপ্পী নামে এদের বিরুদ্ধে। কথিত ওই সাংবাদিক বিভিন্ন পত্রিকার ভুয়া আইডি কার্ড ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তি নিজেকে ভূঁইফোড় অভিযোগ বার্তা নামে একটি পত্রিকার সাংবাদিক হিসেবে পরিচয় দেন।
ব্যবসায়ীদের অভিযোগ, লাকির আক্তার ওরফে লাকি আহমেদের নেতৃত্বে সাংবাদিক ও বিএনপির নেত্রী পরিচয়ে সংঘবদ্ধ কয়েকটি চক্র সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি করে আসছে। চক্রটি ভুক্তভোগীদের নামে প্রথমে নিজের ফেসবুক আইডিতে মিথ্যা সংবাদ প্রকাশ করে। এরপর আর কোনো সংবাদ হবে না বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা দাবি করে আর সেই টাকা না দিলেই শুরু হয় ধারাবাহিক ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং ফেসবুক পোস্ট। (বিস্তারিত আসছে ধারাবাহিক প্রতিবেদনে)

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/sylhet/2026/04/24/17190/feed 0
ঢাকা উত্তরে মাদক-জুয়া-চাঁদাবাজির ‘সিন্ডিকেট’ অভিযোগ: শ্রমিক দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে বিস্ফোরক দাবি! https://dailyaparadhchakra.com/crime/2026/04/24/17182 https://dailyaparadhchakra.com/crime/2026/04/24/17182#respond Thu, 23 Apr 2026 21:48:27 +0000 https://dailyaparadhchakra.com/?p=17182 ঢাকা মহানগর উত্তর যেন এক অঘোষিত অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে—এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মাদক, জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে শুরু করে দখলবাজি—সবকিছুর পেছনে একটি শক্তিশালী সিন্ডিকেট কাজ করছে বলে দাবি করছেন স্থানীয়রা।

অভিযোগের তীর সরাসরি শ্রমিক দলের আহ্বায়ক কাজি শাহ আলম রাজা এবং সদস্য সচিব কামরুজ্জামান-এর দিকে। তাদের নেতৃত্বেই নাকি ঢাকা উত্তরের বিভিন্ন থানায় এই অবৈধ কর্মকাণ্ড বিস্তৃত হয়েছে।

 

ভয়ে মুখ খুলতে পারছে না কেউ!”

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এলাকায় এমন প্রভাব বিস্তার করা হয়েছে যে সাধারণ মানুষ প্রকাশ্যে কিছু বলতে সাহস পাচ্ছেন না। অভিযোগ রয়েছে—
কমিটি বাণিজ্য,   চাঁদাবাজি ,        জোরপূর্বক দখল  ,,মাদক ও জুয়ার রমরমা ব্যবসা     সবকিছুই নাকি চলছে সংগঠিতভাবে!

আইন-শৃঙ্খ

লা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে ঢাকা উত্তরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হতে পারে। দ্রুত ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও ঝুঁকির মুখে পড়বে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ

বিষয়টি দেশের শীর্ষ নেতৃত্বের নজরে আনার দাবি উঠেছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হস্তক্ষেপ কামনা করছেন অভিযোগকারীরা।

জনগণের দাবি একটাই:

 অবিলম্বে নিরপেক্ষ তদন্ত,   দোষীদের গ্রেফতার ও শাস্তি,       অপরাধমুক্ত ঢাকা উত্তর

ঢাকা উত্তর কি সত্যিই অপরাধ সিন্ডিকেটের দখলে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?—এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত ও কঠোরভাবে পদক্ষেপ নেয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/04/24/17182/feed 0
রূপগঞ্জে ডিকেএমসি হসপিটালে চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার https://dailyaparadhchakra.com/crime/2026/04/23/17169 https://dailyaparadhchakra.com/crime/2026/04/23/17169#respond Thu, 23 Apr 2026 04:41:30 +0000 https://dailyaparadhchakra.com/?p=17169  

আধুনিক চিকিৎসা সেবার মানোন্নয়ন এবং চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি লক্ষ্যে ডিকেএমসি হসপিটাল লিমিটেডের উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।

২২ এপ্রিল বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় অবস্থিত ডিকেএমসি হসপিটাল লি. প্রাঙ্গণে এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের স্বনামধন্য চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত ছিলেন।

ডিকেএমসি হসপিটাল লি.-এর চেয়ারম্যান ও সিইও মিসেস সালমা পারভীন’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অধ্যাপক ডা. এম. এ কাসেম অধ্যাপক মেডিসিন বিভাগ।

প্রধান অতিথি বলেন, “বর্তমান যুগে চিকিৎসা বিজ্ঞানের দ্রুত অগ্রগতির সাথে তাল মিলিয়ে চিকিৎসকদের নিয়মিত আপডেট থাকা অত্যন্ত জরুরি। এ ধরনের সেমিনার চিকিৎসকদের জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথি ও প্রধান বক্তা ছিলেন, ডা. আব্দুল্লাহ্ আল মামুন, সহকারী অধ্যাপক, অর্থোপেডিক্স বিভাগ। তিনি তাঁর উপস্থাপনায় আধুনিক অর্থোপেডিক চিকিৎসা পদ্ধতি, রোগ নির্ণয় ও চিকিৎসার নতুন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন, যা উপস্থিত চিকিৎসকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “ডিকেএমসি হসপিটাল সবসময় মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা রোগীদের উন্নত সেবা দিতে পারব, এ লক্ষ্যেই আমাদের এ আয়োজন।”

সেমিনারের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিল রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, যারা এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিকেএমসি হসপিটালের নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, জেনারেল ম্যানেজার খারুল আলম, মার্কেটিং ম্যানেজার জাকির হোসেন, নূর ইসলাম, রমজান, নাদিম, রাসিদুল, মাহমুদুলসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ।

এছাড়াও অর্থ বিশেষজ্ঞ শামসুল আলম উপস্থিত থেকে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সেমিনারে বিভিন্ন চিকিৎসা বিষয়ক গবেষণা, নতুন প্রযুক্তি এবং রোগ নির্ণয় ও চিকিৎসা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, এ ধরনের আয়োজন তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি রোগীদের উন্নত সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ডিকেএমসি হসপিটাল লিঃ দীর্ঘদিন ধরে রূপগঞ্জসহ আশপাশের এলাকায় আধুনিক চিকিৎসা সেবা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের বৈজ্ঞানিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/04/23/17169/feed 0
সীমান্তে মাদক আনতে গিয়ে তিন যুবক বিএসএফের হাতে আটক https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/04/20/17147 https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/04/20/17147#respond Sun, 19 Apr 2026 19:27:17 +0000 https://dailyaparadhchakra.com/?p=17147 ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সীমান্তের ৪৯/২-আরএস পিলারের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

আটকরা হলেন শাহিন (২২), সোহাগ (২৭) ও হৃদয় (১৫)। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

]]>
https://dailyaparadhchakra.com/nationwide/dhaka/2026/04/20/17147/feed 0
ঢাকা শহরে ‘ভাড়া গাড়ি’ সিন্ডিকেটের দৌরাত্ম্য: প্রতারণা, ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিতে অতিষ্ঠ সাধারণ মানুষ https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17096 https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17096#respond Wed, 15 Apr 2026 02:50:16 +0000 https://dailyaparadhchakra.com/?p=17096 রাজধানী ঢাকায় ‘মাসিক ভাড়া গাড়ি’ সেবার আড়ালে সক্রিয় হয়ে উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। দীর্ঘদিন ধরে এই সিন্ডিকেটটি সাধারণ মানুষকে টার্গেট করে পরিকল্পিতভাবে প্রতারণা, ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজির মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, চক্রটি অনলাইন অ্যাপ ও বিভিন্ন মাধ্যমে নিজেদেরকে ‘বিশ্বস্ত’ ও ‘অভিজাত’ গাড়ি ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়। মাসিক চুক্তিতে গাড়ি ভাড়া দেওয়ার প্রলোভন দেখিয়ে তারা গ্রাহকদের আকৃষ্ট করে। শুরুতে ১০ থেকে ১৫ দিন পর্যন্ত নিয়মিত গাড়ি ও ড্রাইভার সরবরাহ করা হয়, যাতে গ্রাহকদের আস্থা তৈরি হয়।

কিন্তু এর পরই শুরু হয় প্রতারণার মূল ফাঁদ। গ্রাহকের বাসা, পরিবার ও ব্যক্তিগত তথ্য সম্পর্কে বিস্তারিত জানার পর চক্রটি বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে থাকে। কখনও মিথ্যা অভিযোগ, কখনও ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করা হয়। এমনকি নাম প্রকাশ করলে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন একাধিক ভুক্তভোগী।

একজন ভুক্তভোগী, যিনি নিজের নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ করতে চাননি, বলেন—
“প্রথমে তারা খুব ভালো সার্ভিস দেয়। এরপর হঠাৎ করে ড্রাইভার আসা বন্ধ করে দেয় এবং নানা অজুহাতে টাকা দাবি করতে থাকে। পরে আমার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হুমকি দিতে থাকে।”

অভিযোগ রয়েছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীতে সক্রিয় থাকলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছেন এবং মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংঘবদ্ধ অপরাধচক্র দমনে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ জরুরি। একই সঙ্গে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে—যে কোনো সেবা গ্রহণের আগে প্রতিষ্ঠানটির বৈধতা যাচাই করা এবং সন্দেহজনক লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, একটি অনুসন্ধানী দল ইতোমধ্যে এই চক্রের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই জড়িতদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রতারণার এই ভয়াবহ চক্র ভেঙে দিতে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17096/feed 0
‘মোবাইল ফাইন্যান্স’ প্রতারণা সিন্ডিকেটে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ: গ্রাম থেকে শহর—সর্বত্র আতঙ্ক https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17094 https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17094#respond Wed, 15 Apr 2026 02:47:50 +0000 https://dailyaparadhchakra.com/?p=17094 দেশজুড়ে মোবাইল ফাইন্যান্স সেবার নামে ভয়াবহ প্রতারণা চালাচ্ছে একটি সংঘবদ্ধ অপরাধচক্র। গ্রাম থেকে শুরু করে রাজধানী ঢাকা—সর্বত্র সাধারণ মানুষ এই প্রতারণার শিকার হচ্ছেন। প্রতিদিনই অসংখ্য মানুষ তাদের কষ্টার্জিত অর্থ হারাচ্ছেন, অথচ অধিকাংশ ক্ষেত্রেই তারা বুঝতেই পারছেন না কীভাবে এই প্রতারণা সংঘটিত হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, প্রতারক চক্রটি মোবাইল ফোন ব্যবহার করে ভুয়া কল ও মেসেজের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। কখনও তারা মোবাইল ফাইন্যান্স সেবাদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি পরিচয় দেয়, আবার কখনও বলে—“আপনার নম্বরে ভুল করে টাকা চলে গেছে, অনুগ্রহ করে ফেরত দিন।” অনেক ক্ষেত্রে ভুয়া এসএমএস দেখিয়ে বলা হয় যে টাকা পাঠানো হয়েছে, যা আসলে সম্পূর্ণ মিথ্যা।

গ্রামের সহজ-সরল মানুষ এই প্রতারণার প্রধান লক্ষ্যবস্তু। তাদেরকে ফোনে বিভ্রান্ত করে মোবাইল হাতে নিতে বলা হয় এবং বিভিন্ন কৌশলে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেওয়া হয়। অনেক সময় স্থানীয় দোকান বা মোবাইল রিচার্জ পয়েন্ট ব্যবহার করেও প্রতারণা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর গুলিস্তান, বাবুবাজার, সদরঘাট এলাকা ছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং পাসপোর্ট অফিসের আশপাশে এই চক্র সক্রিয়। এসব জায়গায় প্রতারকরা সুযোগ বুঝে সাধারণ মানুষের কাছ থেকে মোবাইল নিয়ে বা সহায়তার নামে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়।

একজন ভুক্তভোগী জানান—
“আমাকে ফোন দিয়ে বলে আমার নম্বরে টাকা এসেছে। পরে তারা এমনভাবে কথা বলে যে আমি বিশ্বাস করে ফেলি। কিছুক্ষণ পর দেখি আমার অ্যাকাউন্ট থেকে সব টাকা উধাও।”

বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল সেবার প্রসার বাড়লেও সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব থাকায় এই ধরনের প্রতারণা বেড়েই চলেছে। তারা পরামর্শ দিয়েছেন—অপরিচিত কারো ফোনে কোনো তথ্য না দেওয়া, ভুয়া মেসেজে বিশ্বাস না করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানের হটলাইনে যোগাযোগ করার জন্য।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই ধরনের প্রতারণা রোধে কাজ চলমান থাকলেও এখনো পর্যন্ত চক্রটির মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। তবে একটি অনুসন্ধানী টিম ইতোমধ্যে এই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে কাজ শুরু করেছে এবং শিগগিরই তাদের পরিচয় প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সাধারণ মানুষের দাবি—এই ভয়াবহ প্রতারণা চক্র দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক, যাতে আর কেউ এভাবে প্রতারণার শিকার না হয়।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17094/feed 0
মোবাইল ফাইন্যান্স ও ভাড়া সেবার আড়ালে প্রতারণা সিন্ডিকেট: সারাদেশে সাধারণ মানুষ সর্বস্বান্ত https://dailyaparadhchakra.com/bangladesh-police/2026/04/15/17092 https://dailyaparadhchakra.com/bangladesh-police/2026/04/15/17092#respond Wed, 15 Apr 2026 02:45:27 +0000 https://dailyaparadhchakra.com/?p=17092 দেশজুড়ে মোবাইল ফাইন্যান্স সেবা ও ভাড়া গাড়ি ব্যবসার আড়ালে গড়ে উঠেছে ভয়ংকর প্রতারণা সিন্ডিকেট। রাজধানীসহ বিভিন্ন জেলা ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষ প্রতিনিয়ত এই চক্রের ফাঁদে পড়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ রয়েছে, সংগঠিত এই অপরাধচক্র দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, প্রতারকরা মোবাইল ফোনে ভুয়া কল ও মেসেজের মাধ্যমে নিজেদের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়। কখনও বলে—ভুল করে টাকা চলে গেছে, আবার কখনও ভুয়া এসএমএস দেখিয়ে টাকা পাঠানোর দাবি করে। সহজ-সরল মানুষ এসব কথায় বিশ্বাস করে টাকা ফেরত দিতে গিয়ে নিজের অ্যাকাউন্ট থেকে অর্থ হারাচ্ছেন।

এছাড়া ভাড়া গাড়ি সেবার নামেও চলছে আরেক ধরনের প্রতারণা। মাসিক চুক্তির প্রলোভন দেখিয়ে প্রথমে কিছুদিন ভালো সেবা প্রদান করা হয়। পরে গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে শুরু হয় ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি। ভয়ভীতি দেখিয়ে বড় অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

রাজধানীর গুলিস্তান, বাবুবাজার, সদরঘাট, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল এলাকা এবং পাসপোর্ট অফিসের আশপাশে এই প্রতারক চক্রের তৎপরতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। এসব স্থানে সাধারণ মানুষের ভিড়কে কাজে লাগিয়ে তারা সহজেই প্রতারণা চালিয়ে যাচ্ছে।

একাধিক ভুক্তভোগী জানান, প্রতারকরা কখনও সহায়তার নামে মোবাইল ফোন হাতে নেয়, আবার কখনও দোকান বা রিচার্জ পয়েন্ট ব্যবহার করে কৌশলে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নেয়। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা বুঝতেই পারেন না কখন তাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেছে।

বিশেষজ্ঞদের মতে, ডিজিটাল সেবার প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও আধুনিক হচ্ছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব এবং প্রযুক্তিগত অজ্ঞতার সুযোগ নিয়ে অপরাধীরা তাদের ফাঁদ বিস্তার করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এই চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে। ইতোমধ্যে একটি অনুসন্ধানী দল সক্রিয়ভাবে কাজ করছে এবং খুব শিগগিরই এই সিন্ডিকেটের সদস্যদের পরিচয় প্রকাশ করা হতে পারে।

সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে এই প্রতারণা চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে—অপরিচিত কল বা মেসেজে বিশ্বাস না করা এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রতারকদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এই সমস্যা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

]]>
https://dailyaparadhchakra.com/bangladesh-police/2026/04/15/17092/feed 0
গ্যাসসহ নিত্যপণ্যে সিন্ডিকেটের দৌরাত্ম্য: ১৭ বছরে সাধারণ মানুষ ‘অর্থনৈতিক দাসত্বে’ জর্জরিত https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17090 https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17090#respond Wed, 15 Apr 2026 02:43:05 +0000 https://dailyaparadhchakra.com/?p=17090 দেশে গত ১৭ বছরে গ্যাস, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বিভিন্ন সেবাখাতে সিন্ডিকেটের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ উঠেছে। এসব সংঘবদ্ধ চক্রের কারণে সাধারণ মানুষ ক্রমেই অর্থনৈতিকভাবে চাপে পড়ে এক ধরনের ‘দাসত্বের’ জীবনে অভ্যস্ত হয়ে পড়ছেন।

বিশেষ করে গ্যাস সরবরাহ ও জ্বালানি খাতে অঘোষিত সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ দীর্ঘদিনের। এতে করে কৃত্রিম সংকট তৈরি, মূল্য বৃদ্ধি এবং সেবার মান কমে যাওয়ার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ। একইভাবে নিত্যপণ্যের বাজারেও একাধিক সিন্ডিকেট সক্রিয় থাকায় সাধারণ মানুষের পাঁচটি মৌলিক চাহিদা পূরণ করাও কঠিন হয়ে উঠছে।

ভুক্তভোগীরা বলছেন, বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, সেবাখাতে অনিয়ম এবং বিভিন্ন ধরনের প্রতারণার কারণে তারা দিন দিন অসহায় হয়ে পড়ছেন। অনেকেই মনে করছেন, এই সিন্ডিকেট চক্রের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে এবং তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন।

একজন ভুক্তভোগী জানান—
“আমরা দিনমজুর মানুষ। গ্যাসের দাম, বাজারের দাম—সব কিছুই বাড়ছে। কিন্তু আমাদের আয় বাড়ছে না। সিন্ডিকেটের কারণে আমরা ঠিকমতো চলতেই পারছি না।”

বিশেষজ্ঞদের মতে, বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা, তদারকির অভাব এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যের কারণে এসব সিন্ডিকেট গড়ে উঠেছে। তারা মনে করেন, কঠোর আইন প্রয়োগ এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

অর্থনীতিবিদরা বলছেন, যদি দ্রুত এই সিন্ডিকেট ভাঙা না যায়, তাহলে সাধারণ মানুষের জীবনমান আরও নিম্নমুখী হবে এবং সামাজিক বৈষম্য বাড়বে। একই সঙ্গে এটি দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি উঠেছে—এই সংঘবদ্ধ চক্রগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং বাজারে স্বচ্ছতা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সচেতন মহলের মতে, সিন্ডিকেটের এই ‘শিকল’ ভাঙতে হলে শুধু সরকারের পদক্ষেপই যথেষ্ট নয়; পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

সাধারণ মানুষের প্রত্যাশা—একটি স্বচ্ছ ও ন্যায্য বাজার ব্যবস্থা, যেখানে তারা ন্যায্য মূল্যে পণ্য ও সেবা পাবে এবং কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেটের শিকার হবে না।

]]>
https://dailyaparadhchakra.com/crime/2026/04/15/17090/feed 0
ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশার দাপট: বাড়ছে যানজট, নৈরাজ্যে নগরজীবন বিপর্যস্ত https://dailyaparadhchakra.com/accident/2026/04/07/17058 https://dailyaparadhchakra.com/accident/2026/04/07/17058#respond Tue, 07 Apr 2026 16:02:43 +0000 https://dailyaparadhchakra.com/?p=17058 রাজধানী ঢাকায় দিন দিন বেড়ে চলেছে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা, যা শহরের যানজট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে গ্রাম থেকে আসা অনভিজ্ঞ চালকদের বেপরোয়া চলাচল নগরবাসীর জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, সড়ক ব্যবস্থাপনা ও ট্রাফিক আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় অনেক চালক ইচ্ছামতো গাড়ি চালাচ্ছেন। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও।
ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যায়, সংকীর্ণ রাস্তায় একাধিক অটোরিকশা দাঁড়িয়ে যাত্রী তোলার প্রতিযোগিতায় লিপ্ত হচ্ছে, যা স্বাভাবিক যান চলাচলকে ব্যাহত করছে। অনেক ক্ষেত্রে তারা ট্রাফিক সংকেতও মানছে না।
স্থানীয়দের অভিযোগ, এসব অটোরিকশার বেশিরভাগই অবৈধভাবে চলাচল করছে এবং এদের নিয়ন্ত্রণে কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। ফলে দিন দিন ঢাকার সড়ক পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠছে।
নগর পরিকল্পনাবিদদের মতে, দ্রুত এসব যানবাহনের জন্য নির্দিষ্ট নীতিমালা প্রণয়ন এবং কঠোরভাবে বাস্তবায়ন না করা হলে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।সমাধানের প্রস্তাবনা:
ব্যাটারিচালিত অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক করা
চালকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থানির্দিষ্ট রুট নির্ধারণ
ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ
সচেতন মহলের দাবি, এখনই কার্যকর উদ্যোগ না নিলে ঢাকার সড়ক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়তে পারে।

]]>
https://dailyaparadhchakra.com/accident/2026/04/07/17058/feed 0