ঢাকা | ১ জুন ২০২৬: ঢাকা-মোহনগঞ্জ রুটে চলাচলকারী জনপ্রিয় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ম্যানাজার আশরাফুলের বিরুদ্ধে টিকিট ও সিট বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও সচেতন মহল।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে সাধারণ যাত্রীদের ন্যায্য সিট থেকে বঞ্চিত করে গোপনে অতিরিক্ত অর্থের বিনিময়ে টিকিট ও সিট বিক্রি করা হচ্ছে। এতে করে একদিকে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন, অন্যদিকে সরকার হারাচ্ছে উল্লেখযোগ্য রাজস্ব।
ভুক্তভোগী যাত্রীরা জানান, নির্ধারিত নিয়মে টিকিট না পেয়ে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে সিট নিতে হচ্ছে। এতে সাধারণ মানুষের ভ্রমণব্যবস্থা হয়ে উঠেছে অনিশ্চিত ও দুর্বিষহ।
‘দৈনিক অপরাধ চক্র অনুসন্ধান’-এর অনু
সন্ধানে আরও উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এই টিকিট বাণিজ্য পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের দাবি, এই চক্রের মূল হোতা হিসেবে ম্যানাজার আশরাফুলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিকরা।
তাদের দাবি, অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি রেলওয়ের সেবাকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে কঠোর নজরদারি জোরদার করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, রেল খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি।