ঝিনাইদহের কালীগঞ্জে দিনে দুপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাবেদ আলী নামে. এক বিকাশ প্রতিনিধি। তবে, এ সময়ে সড়কে চলাচলকারী এক কভার ভ্যান চালকের তাতক্ষণিক সাহসিকতা ও স্থানীয়দের সহযোগিতায় রক্ষা পায় বিকাশ কোম্পানির তিন লাখাধিক টাকা। পরে ছিনতাইকারীদের ব্যবহৃত ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলে দুটি নাম্বার প্লেট পাওয়া যায় (ঝিনাইদহ -ল ১৩-৫৫২৮ ও গোপালগঞ্জ -ল – ১১-৩২১১)। রোববার দুপুরে উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের কেয়া প্রিন্স ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে উপজেলার রঘুনাথপুর বাজার থেকে বিকাশ এজেন্টের এর এস আর জাবেদ আলী টাকা নিয়ে মোটরসাইকেলে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে প্রিন্স ফিলিং ষ্টেশনের সন্মুখে পৌছালে দুই ছিনতাইকারি
তার মোটরসাইকেল রোধ করে। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেবার
চেষ্টা চালায়। এরিমধ্যে পেছন দিক থেকে আসা সেতুট্রান্সপোর্ট কভার ভ্যানের চালক সুরুজ শেখ ঘটনাটি
দেখে সড়কেই তার গাডি়টি ছিনতাইকারীদের সামনে আড় করে দেয়। এতে ছিনতাইকারীরা তাদের মটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করে পুলিশে খবর দেয়। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে আহত বিকাশ প্রতিনিধিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে
পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার ও চিকি সার ব্যবস্থা করে। ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে দুটি
নাম্বারের নেমপ্লেট পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।