চট্টগ্রাম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষুকে একটি পাওয়ার টিলার প্রদান করেছে দীঘিনালা জোন। সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বুদ্ধবিহারটির কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ পাওয়ার টিলার প্রদান করা হয়। এ সময় দীঘিনালা জোনের সামরিক কর্মকর্তা ও বুদ্ধবিহারের ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারে পাওয়ার টিলারটি প্রদান করা হয়েছে। বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষু পাওয়ার টিলারটি পাওয়ায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি বুদ্ধবিহারের কৃষিকাজ ও বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের সহায়তা কৃষিকাজে যেমন উপকার করবে, তেমনি স্থানীয় মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

খাগড়াছড়ির দীঘিনালায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জোন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বুধবার ২৩ সেপ্তেম্বর বিকেলে দীঘিনালা উপজেলার মিনি…

খাগড়াছড়ির দীঘিনালায় ব্যক্তিগত কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে তিন মাসব্যাপী সেলাইমেশিন প্রশিক্ষণ শেষে ২০ জন অসহায় পাহাড়ি ও…

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিট। বৃহস্পতিবার ১৭…

খাগড়াছড়ির দীঘিনালায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও অ্যালকোহল সেবনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অল্প…

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়ায় পাহাড়ের পাদদেশে কথিত ডাকাত দলের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তিকে…

খাগড়াছড়ির দীঘিনালায় সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে দীঘিনালা জোনের উদ্যোগে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৮ সেপ্তেম্বর…

খাগড়াছড়ির দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল…

ঘর নেই, খাবার নেই, স্বামী নেই, সন্তানও নেই। জীবনের শেষ প্রান্তে এসে ৭৫ বছর বয়সী অসুস্থ জহুরা বেগমের আপন…

খাগড়াছড়ির দীঘিনালায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। শনিবার (২২ আগস্ট) মধ্যরাত থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত…