খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি জনপদের অসহায় ও দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
জোন কমান্ডারের নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। চিকিৎসা কার্যক্রমে চার শতাধিক অসহায় ও দরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
দুর্গম পাহাড়ি এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসিত হয়েছে।







