দীর্ঘ দিন বন্ধ থাকার পর এবার নতুন পরিকল্পনায় পার্কটি সংস্কার করার উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করর্পোরেশন (সিসিক)। সংস্কারের পর নাম দেওয়া হবে ‘জালালাবাদ সিটি পার্ক।
জানা যায়, ২০০৫ সালে জালালাবাদ পার্কের জায়গায় ১৬ তলা বাণিজ্যিক ভবন নির্মাণের উদ্যোগ নেয় সিসিক। পরিবেশবাদী সংগঠন ও নগরবাসীর প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসে কর্তৃপক্ষ। পরে নাগরিকদের দাবির পরিপ্রেক্ষিতে পার্কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ২০১০ সালের দিকে সীমানা নির্ধারণ ও প্রবেশপথ নির্মাণের পর জায়গাটি সাধারণ মানুষের হাঁটাচলার জন্য উন্মুক্ত করা হয়।
এরপর পার্কটিকে শিশুপার্কে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। পরে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিনোদনসামগ্রী স্থাপনের পরিকল্পনা করা হয়। একই সময়ে সম্মুখ ভাগে উঁচু দেয়াল নির্মাণ নিয়েও নাগরিকদের মধ্যে প্রশ্ন ওঠে। তাদের আশঙ্কা ছিল, অতিরিক্ত উঁচু দেয়াল পার্কটির উন্মুক্ত পরিবেশ ও দৃশ্যমানতা ক্ষতিগ্রস্ত করতে পারে।
অবশেষে দীর্ঘ সময় বন্ধ থাকার পর আবার সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) নগর ভবনের কর্মকর্তাদের নিয়ে পার্কটি পরিদর্শন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সংস্কার কাজ শুরুর নির্দেশ দেন। নতুন পরিকল্পনায় শিশুদের খেলাধুলার পাশাপাশি বয়স্কদের হাঁটা ও শরীরচর্চার সুযোগ রাখা হবে। থাকবে বসার স্থান, সবুজায়ন ও বিনোদনের পরিবেশ। একই সঙ্গে পরিবর্তন করা হবে পার্কের প্রবেশপথ ও সীমানাপ্রাচীর।
নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত পার্কটির এক পাশে সিলেট সার্কিট হাউস, অন্য পাশে জেলা পরিষদ। সামনে ঐতিহাসিক ক্বীন ব্রিজ, পাশেই সুরমা নদী ও আলী আমজাদের ঘড়িঘর। ফলে নগরবাসীর পাশাপাশি পর্যটকদের কাছেও স্থানটির গুরুত্ব রয়েছে।
সিসিক প্রশাসক বলেন, সাগর দিঘীর পাড়ে সিসিকের উদ্যোগে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে তৈরি করা হয়েছে। সেখানে প্রতিদিন শত শত মানুষ যান এবং সুন্দর সময় কাটান। এবার জালালাবাদ পার্কটি দ্রুত জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শিশুদের খেলাধুলার পাশাপাশি বয়স্কদের হাঁটা ও শরীরচর্চার উপযোগী করে পার্কটি সাজানো হবে।
তবে অতীতের অভিজ্ঞতায় এবার বড় প্রশ্ন পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে। বাণিজ্যিক ভবন নির্মাণ থেকে শিশু পার্ক একাধিক উদ্যোগ নেওয়া হলেও পার্কটির স্থায়ী ব্যবহার নিশ্চিত হয়নি। তাই নগরবাসীর প্রত্যাশা, এবার শুধু নাম পরিবর্তন বা সৌন্দর্যবর্ধন নয়, নিয়মিত রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করে ৯৪ শতকের এই উদ্যানকে দীর্ঘ মেয়াদে সচল রাখা হবে।
সর্বশেষ :
- তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস
- রেলের জমি উদ্ধার ও ৪০০ কোচ সচলের পরিকল্পনা, সৈয়দপুরে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পরিদর্শন
- ভাড়াটিয়া কি শুধু ভাড়াটিয়া?মাথা গোঁজার ঠাঁই থেকে উচ্ছেদ-আতঙ্ক—ভাড়াটিয়ার অধিকার কতটা সুরক্ষিত?
- দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক
- সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে রোগী সংখ্যা
- জিএসসি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলনে মকিস প্রেসিডেন্ট, আসরাফ সেক্রেটারী এবং হেলেন ট্রেজারার নির্বাচিত
- এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ: ২৫ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবেন হালনাগাদ সদস্যরা
- ২৫ অক্টোবর এবিজেএর নির্বাচন: পরিচালনা কমিশনে তিন বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যাপক প্রস্তুতি
- দীঘিনালা–রাঙামাটি রুটে চালু হলো যাত্রীবাহী পিকআপ সার্ভিস
- কুষ্টিয়ায় ৫ আগস্টের তাণ্ডবের ক্ষত এখনো কাটেনি: থানা থেকে লুট ৫৫ অস্ত্র, কারাগার থেকে পালিয়েছিল ১০৪ বন্দি
- দুর্গম পাহাড়ে মানবিকতার হাত বাড়াল সেনাবাহিনী
- দীঘিনালায় ২০২৪ সালের রাজনৈতিক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
- ৭৫ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত নানা পাটেকার
- দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী
- ত্রিপুরায় ৩.৮ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের পূর্বাঞ্চলে কম্পন অনুভূত
- শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে উচ্ছেদ অভিযান, শতাধিক স্থাপনা অপসারণ
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর
- গেন্ডারিয়ার লোহারপুল খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফেনীর পথে শনির আখড়ায় প্রধানমন্ত্রীকে বিএনপির অভ্যর্থনা
- বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ
- ফেনী সফরে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা, উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি
- ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’
- দুর্গাপুজোর কেনাকাটায় মার্কেটে জনজোয়ার -চলছে প্রশাসনের নজরদারী ও ক্রেতাদের ভিড়
- দীঘিনালায় বুদ্ধবিহারে সেনাবাহিনীর উদ্যোগে পাওয়ার টিলার প্রদান
- জামুড়িয়ায় সিজেপি কর্মী চিরঞ্জিতের ওপর হামলার অভিযোগ
- আরমানিটোলা: পুরান ঢাকার বুকে আর্মেনীয় ঐতিহ্যের নীরব সাক্ষী
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
- দক্ষিণ কেরানীগঞ্জে দুর্গাপূজা নিয়ে মন্দির প্রতিনিধিদের সঙ্গে নিপুন রায়ের মতবিনিময়
- নির্যাতনের অভিযোগের পর বাসের নিচে ঝাঁপ, সন্তানদের সামনে মায়ের আত্মহত্যার চেষ্টা
- গোড়ানের হাজী মসজিদে জুমার নামাজ আদায় করলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব
- দীঘিনালায় জোন কাপ ফুটবলে লংগদুর চ্যাম্পিয়ন
- একটি গাছের ছায়ায় যেমন আশ্রয়, তেমনি একজন ভালো মানুষের ওপর ভরসায় বাঁচে সমাজ
- যৌনতার আধ্যাত্মিক রহস্য দেহ থেকে চেতনার যাত্রা—প্রেম, সম্মতি ও আত্মজিজ্ঞাসায় যৌনতার নতুন দর্শন
- নেত্রকোনা-৪ থেকে মক্কা-মদিনার পথে ৪৭ জনের ওমরাহ কাফেলা
- লালবাগ-চকবাজারে ‘সন্ত্রাস-অরাজকতার’ বিরুদ্ধে বিক্ষোভ
- র্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবি—আন্তর্জাতিক নজরদারি কি এড়ানো যাবে?
- দীঘিনালায় ২০ নারীকে সেলাইমেশিন ও সনদ দিল সেনাবাহিনী
- দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সোসাইটির ত্রাণ বিতরণ
- কদমতলা পূর্ব বাসাবো স্কুলে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান
- মাদকের বিরুদ্ধে অভিযান, দীঘিনালায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ৩
- কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগ, পাল্টা আ.লীগ নেতার বাড়িতে আগুন
- সম্পদ রেখে যাবেন, নাকি মানুষের জন্য কিছু রেখে যাবেন?
- গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা
- কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত, আহত ২
- ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাক হোসেনের উদ্বেগ
- বিশ্বনাথের ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির শোক
- আলেম-ওলামাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল’সীরাতুন নবী সম্মেলনে ইশরাক হোসেন
- আমতলীতে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নারী ও ১৬ বছরের কিশোর
- পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদে জমজমাট ‘ব্লুম পুরান ঢাকাইয়া ফুড ফেস্টিভ্যাল ২০২৬’
- হামাস-ইরান-হিজবুল্লাহ সংঘাতের প্রভাব: বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের সতর্কতা
- মেট্রোরেলের পিলারে ফাটল, বিয়ারিংয়ে গুরুতর ত্রুটি—ঝুঁকি নিরূপণে বুয়েট
- ফিল্ড ফায়ারিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা: দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত
- চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
- পাহাড়ে কারা চালায় অপরাধের রাজত্ব? বাহারছড়ায় সংঘর্ষে নতুন আতঙ্ক
- নারীর নিরাপত্তা নিয়ে কঠোর রিজভী—হামলাকারীদের কাপুরুষ আখ্যা
- দুদক নিয়ে আসিফের বিস্ফোরক অভিযোগ—‘বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে কমিশন’
- রাতের আঁধারে হালচাষ, উল্টে গেল ট্রাক্টর—প্রাণ গেল চালকের
- শিক্ষার্থীর সংখ্যা কাগজে, মক্তবের দরজায় তালা
- ফুটবলের উন্মাদনায় দীঘিনালা, সম্প্রীতির টুর্নামেন্টের উদ্বোধন
- তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- নীরবে অত্যাচার সহ্য করার নাম জীবনসংগ্রাম নয়—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসই নতুন বাংলাদেশ গড়ার শক্তি
- বাংলাদেশে স্বামীর মৃত্যু, বিপদে পাশে দাঁড়ালেন স্থানীয়রা
- দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে নেত্রকোনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
- জন্মাষ্টমী উদযাপনে নেত্রকোণায় নিরাপত্তা জোরদারের আশ্বাস
- গ্রামে টাকা, শহরে ডলার—এই ধারণার পরিবর্তন দরকার কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ গ্রামমুখী না হলে শহরে মানুষের ভিড় কমবে না
- ট্রাফিক নিয়ন্ত্রণে শুধু আইন নয়, প্রয়োজন পুলিশ ও নাগরিকের সচেতনতা
- জামালপুরে রাজীব বাসের চাপায় প্রাণ গেল দুইজনের
- সাজেক-বাঘাইহাট ১১ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
- খাগড়াছড়ি–দীঘিনালা ৩৩ কেভি লাইনে যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সিলেটজুড়ে লাগামহীন লোডশেডিং, দুর্ভোগে জনজীবন
- গোলাপগঞ্জে সক্রিয় হানি ট্র্যাপ চক্র, আলোচনায় ‘লাইভার’ খালেদ
- অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান
- ফতুল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেফতার
- রুহুল কবির রিজভী আহমেদকে ‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র ফুলেল শুভেচ্ছা
- তিন জেলায় নতুন পুলিশ সুপার প্রশাসনিক দায়িত্বে বড় রদবদল
- গুমকে আর কখনো রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হতে দেওয়া হবে না: ইশরাক হোসেন
- ওরে দেশীয় মাছের সংকট তীব্র, ঝুঁকিতে জলজ জীববৈচিত্র্য
- বংশাল থানার নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- চারদিন পর নিখোঁজ রনির মরদেহ উদ্ধার, ঘেরে মিলল হাত-পা বাঁধা লাশ
- চরমাদ্রাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
- দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি, সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান
- দোয়ারাবাজারে ৯২ বোতল অফিসার চয়েজ মদসহ দুইজন গ্রেপ্তার
- জিপিএ-৫-এর কৃতিত্বে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দোৎসব
- জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
- বয়সের ভারে নুয়ে পড়া অসুস্থ বৃদ্ধার দিন কাটে অনাহারে-অর্ধাহারে, দেখার নেই কেউ
- সূত্রাপুরে ব্যবসায়ীকে ফাঁসানোর ‘অস্ত্র নাটক’ নস্যাৎ, গ্রেফতার ৫
- খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ বাচ্চু মারাকের নতুন নাম আব্দুল্লাহ
- পানি বাড়ছে, বাড়ছে দুর্ভোগ—দীঘিনালায় ৫০০ পরিবার পানিবন্দি”
- মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৩ যুবকের কারাদণ্ড
- জেনেভা ক্যাম্পে আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারী চুয়া সেলিমসহ ৩ জন গ্রেপ্তার
- চকবাজারে পুলিশের অভিযানে ৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- বরগুনার আমতলীতে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- কুষ্টিয়া মডেল থানায় নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন
- বুড়িগঙ্গায় ঐতিহাসিক নৌকা বাইচ: হৃদয়ে ঢাকা ২০২৬ উদযাপনে উৎসবের আমেজ
- রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক অপরাধ চক্র’-এর শুভেচ্ছা







