বাংলাদেশ সেনাবাহিনী

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষুকে একটি পাওয়ার টিলার প্রদান করেছে দীঘিনালা জোন। সম্প্রতি দীঘিনালা জোনের পক্ষ থেকে বুদ্ধবিহারটির কৃষিকাজ ও দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে এ পাওয়ার টিলার প্রদান করা হয়। এ সময় দীঘিনালা জোনের সামরিক কর্মকর্তা ও বুদ্ধবিহারের ভিক্ষুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, দুর্গম পার্বত্য এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, কৃষিকাজে সহায়তা এবং স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সহযোগিতায় সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কার্বারীটিলা দাম্মাচারিয়া বুদ্ধবিহারে পাওয়ার টিলারটি প্রদান করা হয়েছে। বুদ্ধবিহারের করুণাবংশ ভিক্ষু পাওয়ার টিলারটি পাওয়ায় দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এটি বুদ্ধবিহারের কৃষিকাজ ও বিভিন্ন প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়রা জানান, দুর্গম এলাকায় এ ধরনের সহায়তা কৃষিকাজে যেমন উপকার করবে, তেমনি স্থানীয় মানুষের সঙ্গে নিরাপত্তা বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে।

ঢাকা: দীর্ঘদিনের বিতর্ক, মানবাধিকার অভিযোগ ও আন্তর্জাতিক চাপের মধ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‍্যাবের আনুষ্ঠানিক অবসান ঘটিয়ে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট ‘স্পেশাল…

চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় একজন কর্মকর্তা গুরুতর আহত…

বাংলাদেশে বেড়াতে এসে মৃত্যুবরণ করা ভারতীয় পাসপোর্টযাত্রী গৌতম মিস্ত্রি (৫৫)-এর মরদেহ ভারতীয় দূতাবাসের প্রয়োজনীয় ছাড়পত্র ও অন্যান্য কাগজপত্র সম্পন্ন হওয়ার…

খাগড়াছড়ির দীঘিনালায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল…

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গাছের চারা…

টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। দ্বিতীয় দিনের মতো উপজেলার…

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ জেনারেল ওয়াকার-উজ-জামান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩ নং কোলা ইউনিয়নের নতুনবাজারে সেনাবাহিনীর চলমান গ্রীষ্মকালীন মহড়া…

খাগড়াছড়ির দীঘিনালায় রাজনৈতিক মামলায় অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২১ জুন ২০২৬) দিবাগত রাত…

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট নিরসনে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ…