সাবেক ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মামুন ও ভাইহাজী মোহাম্মদ ফারুক বাবা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর ছেলে হাজী মোহাম্মদ ফারুক। একই সঙ্গে পরিবারের সদস্য ও স্বজনেরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
আগামীকাল বাদ জুমা জানাজা
শোকবার্তায় জানানো হয়েছে, আগামীকাল শুক্রবার বাদ জুমা নবাবপুর জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। জানাজায় আত্মীয়স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
শোক ও সমবেদনা
সাবোক কমিশনার মামুন ও হাজী মোহাম্মদ ফারুকের বাবার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে দিন, কবরের আজাব থেকে হেফাজত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন। আমিন।







