জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে.. তৌফিকুর রহমান
কুষ্টিয়া থেকে ফরিদ আলী খান:
কুষ্টিয়ায় জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০আগষ্ট) সকাল ১০ টার দিকে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোস্তাফিজুর রহমান, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মনজুরুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল গফুর, কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী সুজা উদ্দিন জোয়ার্দ্দার, গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহম্মেদ, পিপি এ্যাড. সিরাজুল ইসলাম, কুষ্টিয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া সিভিল সার্জন মোঃ ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক এক ধরনের সামাজিক ব্যাধি। অপরাধের কেন্দ্রবৃন্দ মাদক থেকে শুরু। মাদক নির্মুল সকলে এক হয়ে কাজ করতে হবে আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে বিবেক দিয়ে কাজ করতে হবে৷ বিবেক দিয়ে কাজ করলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন সহজ হবে। এছাড়া সম্পত্তি সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও চোরাচালান নিরোধ, অনিষ্পন্ন চোরাচালান মামলার নিষ্পত্তি ত্বরান্বিতকরণ, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা, ফুটপাত হকারমুক্ত ও দখলমুক্ত ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ জামান, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ইসলামসহ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার সরকারী-বেসরকারী দফতরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।