টেকনাফের নাফ নদীতে ১৬ ঘণ্টার অভিযান: ৯৪ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমারের নাগরিকসহ আটক ৪
টেকনাফের নাফ নদী ও আশপাশ এলাকায় টানা ১৬ ঘণ্টার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ৯৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক।
আটককৃতরা হলেন—
-
মিয়ানমার মংডুর মো. ইব্রাহিম (১৮)
-
মো. জুনায়েদ (১৫)
-
টেকনাফ কেরুনতলী এলাকার আব্দুর রাজ্জাক (২০)
-
কক্সবাজার রোমালিয়ারছড়া এলাকার মো. আরিফ (২৫)
অভিযানের বিবরণ
রোববার দিবাগত রাতে নাফ নদী দিয়ে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করে। নদীঘেরা দ্বীপে পৌঁছানোর পর পাচারকারীরা কেওড়া বাগানের গভীরে পালিয়ে যায়। পরে দ্বীপজুড়ে চিরুনি অভিযান চালানো হয়।
দীর্ঘ তল্লাশির পর প্রথমে মো. জুনায়েদ (১৫)–কে আটক করা সম্ভব হয়। এরপর কেওড়া বাগানের আরেক স্থানে লুকিয়ে থাকা আব্দুর রাজ্জাক (২০)–কে আটক করে বিজিবি।
অন্য ঘটনায় ইয়াবাসহ আরও একজন গ্রেপ্তার
একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে, টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ব্রিজ এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে একটি মোটরসাইকেল তল্লাশির সময় ১২০ পিস ইয়াবাসহ মো. আরিফ (২৫)-কে আটক করে টহল দল।