কক্সবাজারের টেকনাফে র্যাব-১৫ এর পৃথক অভিযানে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং দুই মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সকালে সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ন্ত্রণে র্যাব নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছে। কক্সবাজার সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদককারবারীরা এ অঞ্চলকে ব্যবহার করে ইয়াবা পাচার করে থাকে। এ অবস্থায় র্যাব-১৫, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সঙ্গে সমন্বয় করে তথ্য সংগ্রহ ও অভিযান তৎপরতা বাড়িয়েছে।
র্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প জানায়, সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—মিঠাপানির ছড়া এলাকায় একটি বড় ইয়াবার চালান পাচারের প্রস্তুতি চলছে। খবর পেয়ে র্যাবের চৌকস দল সেখানে অভিযান চালিয়ে ৯০,০০০ পিস ইয়াবা, দুইটি বাটন ফোনসহ দুইজনকে আটক করে।
আটক ব্যক্তিদের পরিচয়
১) আব্দুল্লাহ (২৭) — পিতা আবদুর রহিম
২) আনোয়ারা বেগম — স্বামী ছৈয়দ আহম্মদ
(উভয়ের ঠিকানা: মিঠাপানির ছড়া, ১ নম্বর ওয়ার্ড, ৩ নম্বর সদর ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার)
র্যাব জানায়, উদ্ধার হওয়া ইয়াবা এবং আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।