
নেত্রকোনার মোহনগঞ্জ পৌর ট্রাক স্ট্যান্ড জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহাবুব নবী শেখ, মোহনগঞ্জ উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া শামীম, সাধারণ সম্পাদক বারিন কার্ণায়েন, শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি গড়ে তোলার গুরুত্বপূর্ণ কেন্দ্র। তারা মসজিদটির সার্বিক রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।
উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া শামীম বলেন, “এই জামে মসজিদ শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মসজিদের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।







