গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পানপুর গ্রামে কাজল মিয়ার বাড়ির পাশের সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নেত্রকোনার একটি অভিযানিক দল।নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মোহনগঞ্জ উপজেলার বারঘরনগর গ্রামের মো. কুদ্দুস মিয়ার ছেলে মিটু (২৩), টেংগাপাড়া গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে মো. ইমন মিয়া (১৯) এবং একই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রবিন (১৯)।
অভিযান শেষে ঘটনাস্থলে মোহনগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালতে তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
পরে দণ্ডপ্রাপ্ত তিনজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।







