মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে বিদেশে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট এজেন্সির লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার রাজধানীর মিরপুরস্থ পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে আরিফুল হক চৌধুরী বলেন, সম্পূর্ণ বিনা খরচে ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ ডিসেম্বর আরও একটি দল মালয়েশিয়া যাবে। বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। মন্ত্রী বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রবাসী বৈধ বা অবৈধ নির্বিশেষে প্রত্যেক মরদেহ দেশে ফেরৎ আসামাত্রই প্রত্যেকের পরিবারকে দাফন বা সৎকার বাবত ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে বলেও জানান প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উল্লেখ, বৈধ-অবৈধ নির্বিশেষ প্রবাসী কর্মীদের মরদেহ দাফনে আর্থিক সহায়তা নিশ্চিতের আবেদন সরকারের প্রতি আবেদন রেখেছিলো জালালাবাদ এসোসিয়েশনের নতুন নেতৃত্ব। বর্তমান পাসপোর্ট এবং বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া অর্থাৎ অবৈধ বা অনিয়মিত কর্মীর বিদেশে মারা গেলে অন্য সহায়তা তো নয়ই, দাফনের টাকা পান না।
প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেয়া হচ্ছে। এ সময় বিদেশে অবস্থানরত প্রবাসীদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি। বৃহত্তর সিলেটের অবকাঠামো ও পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। ইতোমধ্যে জৈন্তাপুরকে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে আধুনিক রেস্টরুম এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দেন মন্ত্রী।
জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, শ্রম আপীল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচার সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (আপীল বিভাগের বিচারপতির পদমর্যাদা) জালাল আহমদ, মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হাসান জীবন এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
দুই পর্বের অনুষ্ঠানের অভিষেক অংশে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা আব্দুল মজিদ চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য সচিব জাকির হোসেন। সংবর্ধনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন আহ্বায়ক তোফায়েল খান, সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়ন বঞ্চিত জালালাবাদ অঞ্চলের বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন আহমেদ।
সর্বশেষ :
- অনিয়মের প্রমাণ মিললে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: জালালাবাদের অভিষেকে — আরিফুল হক চৌধুরী
- সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা নিবেদন
- পুলিশবাহিনীকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
- ধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষ্যে খুবিতে দোয়া অনুষ্ঠিত
- ইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল অপশক্তি ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
- ঐতিহ্য কখনও লীজ হয় না : বাহাদুর শাহ পার্ক বাঁচান
- বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানালেন এমপি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
- প্রবাস থেকে প্রধানমন্ত্রীর আসনে, সংগ্রামী রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ে তারেক রহমান
- টিনের ঘরে বন্দিদশা থেকে স্কুলছাত্রের রুদ্ধশ্বাস পলায়ন
- গ্রামীণ ব্যাংকের ২০ শাখায় অগ্নিসংযোগ ও নাশকতা
- দীঘিনালার দুর্গম পাহাড়ি পাড়ায় সেনাবাহিনীর চিকিৎসাসেবা, উপকৃত চার শতাধিক মানুষ
- দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সেবা, চিকিৎসা পেলেন ৪ শতাধিক মানুষ
- বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কমিটির সভা অনুষ্ঠিত
- খুলনায় কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
- আন্তর্জাতিক ক্রেডিট বিনিময়ে প্রথম স্নাতকোত্তর ডিগ্রি খুলবি শিক্ষার্থীর
- নারীর সম্মান কোথায়? স্বাধীন দেশে আজও কেন নিরাপত্তাহীন নারী!
- রাষ্ট্রের সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: শফিকুর রহমান
- ধান কাটা, শোভাযাত্রা ও পিঠা উৎসবে ব্রিতে নবান্নের বর্ণিল আয়োজন
- শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের কোনো শর্ত নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
- মোহাম্মদপুরে এজেআর কুরিয়ারে ধারাবাহিক হামলা
- দুবলারচরে রাসপূর্ণিমা পূজায় যাতায়াতে ৫ রুট নির্ধারণ
- সিডনিতে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়, ফেলোশিপ ও মূলধারার গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর প্রস্তাব
- খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
- খুবি পদার্থবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটির দায়িত্ব গ্রহণ
- সরকারের লক্ষ্য অর্থাভাবে কোন মেধাবী শিক্ষার্থী থেমে না যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী
- দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
- বিজয়ের মাস ডিসেম্বরজুড়ে রাজপথে সক্রিয় থাকবে বিএনপি : ইশরাক
- নীরবে-নিভৃতে মানুষের কল্যাণে কাজ করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন : প্রতিমন্ত্রী
- খুলনায় ভোক্তা-অধিকার অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা
- প্রকৌশলীদের উপহার গ্রহণকে ঘুষ নয় বলায় প্রতিমন্ত্রীর সমালোচনা
- মালয়েশিয়াকে উড়িয়ে সেমিতে, পাকিস্তানের কাছে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
- শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলা: হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি আজ
- জিমপুরের ‘ভূতের বাড়ি’: দুই যুগের রহস্য, নেপথ্যে কী?
- প্রধানমন্ত্রীর বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় ৫ জরুরি পদক্ষেপের আহ্বান
- ডেঙ্গু-হাম প্রতিরোধে জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগের আহ্বান
- ডিবি পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা : ১০ ছাত্রদল নেতাসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা
- ব্যাংকঋণ ও ব্যবসায়িক সংকটে অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠান
- তারেক–এরদোগান বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট আলোচনা
- বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্সআগামীকাল শুরু হচ্ছে খুলনা বিভাগীয় বইমেলা
- ১১ দলের লংমার্চ উপলক্ষ্যে খুলনায় পথসভা কথা দিয়ে যাচ্ছি, জীবন যাবে তবু জাতির সঙ্গে বেইমানি করব নাÑ ডা. শফিকুর রহমান
- নগরীতে তাঁতী দল নেতাকে কুপিয়ে হত্যা
- অগ্নিনিরাপত্তায় দীঘিনালা জোনের সচেতনতামূলক কর্মসূচি
- দীঘিনালায় ২৪তম মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
- সিলেটে সবজি, মাছ ও মুরগি সহ নিত্যপণ্যের দাম লাগামহীন
- কেশবপুরে বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ফারুখ খান,
- দীঘিনালায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা
- কুষ্টিয়ায় লালন আখড়াবাড়ি থেকে টাইম বোমা ও পেট্রল উদ্ধার
- সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব, পূজামণ্ডপে বিএনপি নেতৃবৃন্দ
- সম্প্রীতির বন্ধনে দুর্গোৎসব: উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ
- পুলিশের নিরপেক্ষতা, সততা ও জবাবদিহি: ক্ষমতার চেয়ে দায়িত্ব বড়
- দীঘিনালায় দুর্গাপূজার নিরাপত্তায় সেনাবাহিনী
- জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মামুন ও হাজী মোহাম্মদ ফারুকের বাবা ইন্তেকাল
- হাইতিতে জাতিসংঘের মিশনে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের অগ্রবর্তী দল
- বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু, আজ জোহরের পর জানাজা
- তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তায় আগ্রহী নেদারল্যান্ডস
- রেলের জমি উদ্ধার ও ৪০০ কোচ সচলের পরিকল্পনা, সৈয়দপুরে মন্ত্রী-প্রতিমন্ত্রীর পরিদর্শন
- ভাড়াটিয়া কি শুধু ভাড়াটিয়া?মাথা গোঁজার ঠাঁই থেকে উচ্ছেদ-আতঙ্ক—ভাড়াটিয়ার অধিকার কতটা সুরক্ষিত?
- দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক
- সিলেটে হামের আক্রমনে নেই হাসপাতালগুলোতে সিট,প্রতিদিন বাড়ছে রোগী সংখ্যা
- জিএসসি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলনে মকিস প্রেসিডেন্ট, আসরাফ সেক্রেটারী এবং হেলেন ট্রেজারার নির্বাচিত
- এবিজেএর চূড়ান্ত সদস্য তালিকা প্রকাশ: ২৫ অক্টোবর ভোটাধিকার প্রয়োগ করবেন হালনাগাদ সদস্যরা
- ২৫ অক্টোবর এবিজেএর নির্বাচন: পরিচালনা কমিশনে তিন বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যাপক প্রস্তুতি
- দীঘিনালা–রাঙামাটি রুটে চালু হলো যাত্রীবাহী পিকআপ সার্ভিস
- কুষ্টিয়ায় ৫ আগস্টের তাণ্ডবের ক্ষত এখনো কাটেনি: থানা থেকে লুট ৫৫ অস্ত্র, কারাগার থেকে পালিয়েছিল ১০৪ বন্দি
- দুর্গম পাহাড়ে মানবিকতার হাত বাড়াল সেনাবাহিনী
- দীঘিনালায় ২০২৪ সালের রাজনৈতিক মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
- ৭৫ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত নানা পাটেকার
- দিঘীনালায় সেনাবাহিনীর উদ্যোগে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা ক্লাস, অংশ নিল ৫ শতাধিক শিক্ষার্থী
- ত্রিপুরায় ৩.৮ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের পূর্বাঞ্চলে কম্পন অনুভূত
- শেরেবাংলা নগরের বিএনপি বস্তিতে উচ্ছেদ অভিযান, শতাধিক স্থাপনা অপসারণ
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড মঞ্জুর
- গেন্ডারিয়ার লোহারপুল খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- এক মাসের ব্যবধানে বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ফেনীর পথে শনির আখড়ায় প্রধানমন্ত্রীকে বিএনপির অভ্যর্থনা
- বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ
- ফেনী সফরে প্রধানমন্ত্রী: মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মাননা, উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচি
- ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে একযোগে ‘সাপ্তাহিক ক্লিনিং ডে’
- দুর্গাপুজোর কেনাকাটায় মার্কেটে জনজোয়ার -চলছে প্রশাসনের নজরদারী ও ক্রেতাদের ভিড়
- দীঘিনালায় বুদ্ধবিহারে সেনাবাহিনীর উদ্যোগে পাওয়ার টিলার প্রদান
- জামুড়িয়ায় সিজেপি কর্মী চিরঞ্জিতের ওপর হামলার অভিযোগ
- আরমানিটোলা: পুরান ঢাকার বুকে আর্মেনীয় ঐতিহ্যের নীরব সাক্ষী
- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুষ্টিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১
- দক্ষিণ কেরানীগঞ্জে দুর্গাপূজা নিয়ে মন্দির প্রতিনিধিদের সঙ্গে নিপুন রায়ের মতবিনিময়
- নির্যাতনের অভিযোগের পর বাসের নিচে ঝাঁপ, সন্তানদের সামনে মায়ের আত্মহত্যার চেষ্টা
- গোড়ানের হাজী মসজিদে জুমার নামাজ আদায় করলেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিব
- দীঘিনালায় জোন কাপ ফুটবলে লংগদুর চ্যাম্পিয়ন
- একটি গাছের ছায়ায় যেমন আশ্রয়, তেমনি একজন ভালো মানুষের ওপর ভরসায় বাঁচে সমাজ
- যৌনতার আধ্যাত্মিক রহস্য দেহ থেকে চেতনার যাত্রা—প্রেম, সম্মতি ও আত্মজিজ্ঞাসায় যৌনতার নতুন দর্শন
- নেত্রকোনা-৪ থেকে মক্কা-মদিনার পথে ৪৭ জনের ওমরাহ কাফেলা
- লালবাগ-চকবাজারে ‘সন্ত্রাস-অরাজকতার’ বিরুদ্ধে বিক্ষোভ
- র্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবি—আন্তর্জাতিক নজরদারি কি এড়ানো যাবে?
- দীঘিনালায় ২০ নারীকে সেলাইমেশিন ও সনদ দিল সেনাবাহিনী
- দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সোসাইটির ত্রাণ বিতরণ
- কদমতলা পূর্ব বাসাবো স্কুলে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান
- মাদকের বিরুদ্ধে অভিযান, দীঘিনালায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ৩
- কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগ, পাল্টা আ.লীগ নেতার বাড়িতে আগুন
- সম্পদ রেখে যাবেন, নাকি মানুষের জন্য কিছু রেখে যাবেন?
- গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা







