ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে চরফ্যাশন পৌরসভা ৮ নং ওয়ার্ড মাতাব্বর বাড়ির উঠানে বিএনপি’র মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়নের ধানের শীষ’র পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি শুক্রবার বিকালে প্রায় ২ শতাধিক নারি -পুরুষের সমাগমে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির ৮ নং ওয়ার্ড সভাপতি প্রফেসর সালাউদ্দিনের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলার-৪ (চরফ্যাশন- মনপুরার) বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন। বক্তৃতা করেন, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনি কো-অর্ডিনেট খায়রুল ইসলাম সোহেল। নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তৃতা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল সহ প্রমুখ।
উঠান বৈঠকে বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন তার বক্তৃতায় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে মানুষ স্বাধীনভাবে তারা ভোট দিতে পারেনি। তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। এখন আপনাদের স্বাধীন মত প্রকাশের সময় এসেছে। তাই, “নির্বাচনের সারাদিন, ধানের শীষে ভোট দিন”। বিএনপি’ চেয়ারম্যান তারেক রহমানের এবং আপনাদের মনোনীত প্রার্থী নুরুল ইসলাম নয়ন’র হাতকে শক্তিশালী করুন। বিএনপি সরকার নারী ক্ষমতায়নে নারী শিক্ষায় সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক।