বগুড়া জেলার কাহালু থানাধীন মুরাইল এলাকায় অবস্থিত আহাজ ফার্মা কারখানায় ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদন ও সঠিক প্রক্রিয়ায় প্যাকেটজাত না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সিপিএসসি বগুড়া ক্যাম্পের সহযোগিতায় এবং কাহালু অধিক্ষেত্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মীর মেজবাহীজ্জুলাম চৌধুরীর নেতৃত্বে গত ১৫ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে আহাজ ফার্মা কারখানার মালিক মোঃ হেলাল উদ্দীন (৫৫), পিতা- মৃত আলতাফ হোসেন, সাং- সূত্রাপুর, থানা- কাহালু, জেলা- বগুড়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় দোষী সাব্যস্ত করে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড আদায়পূর্বক খালাস প্রদান করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, মাদক, ভেজাল ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।