গোঠ সিলেট বিভাগ জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে লোকায়ে ঢুকে পড়ছে। সিলেট বিভাগের সবচেয়ে বেশি সাপ গুলো মৌলভীবাজারে পাহাড়গুলোতে ঝুকি বাড়ছে বলে জানা গেছে। এদিকে হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট জেলার বেশ কয়েকটি উপজেলায় পাহাড়ি এলাকা থাকায় এমন দৃশ্যও চোখে পড়ছে প্রতিদিন স্যোশাল মিডিয়ায়। মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর অভয়ারণ্য। একসময় যেখানে গভীর বনের ভেতরে সীমাবদ্ধ ছিল অজগরের বিচরণ, এখন সেই বিশালাকৃতির সাপ নিয়মিত দেখা যাচ্ছে মানুষের বাড়ির আঙিনা, হাঁস-মুরগির খামার, বাঁশঝাড়, চা-বাগান, এমনকি হাইল হাওড়ের আশপাশেও। স্থানীয়দের ভাষ্য, ১২ থেকে ১৮ ফুট দীর্ঘ অজগরের এমন ঘন ঘন উপস্থিতি শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বনসংলগ্ন গ্রামগুলোতে নতুন করে আতঙ্ক তৈরি করেছে।
তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, এই আতঙ্কের পেছনে দায়ী মূলত বন ধ্বংস, খাদ্যসংকট ও প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়ার মতো মানবসৃষ্ট কারণ। বনের বাসিন্দারা বাধ্য হয়েই আশ্রয় ও খাদ্যের সন্ধানে লোকালয়ের দিকে চলে আসছে।
দুই মাসেই উদ্ধার ১০ অজগর: বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের তথ্য অনুযায়ী, শুধু জুন ও জুলাইর এই দুই মাসেই মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০টি অজগর উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সাপ গুলোর দৈর্ঘ্য ছিল ১২ থেকে ১৮ফুট এবং ওজন ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত।
তথ্য অনুযায়ী, জুন মাসে শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা থেকে চারটি অজগর উদ্ধার করা হয়। এরপর ৯ জুলাই ভূরভূড়িছড়া চা-বাগান থেকে একটি, ১৬ জুলাই ভাড়াউড়া চা-বাগান ও সিন্দুরখান এলাকা থেকে পৃথক ভাবে দুটি, ২১ জুলাই উত্তর ভাড়াউড়া এলাকা থেকে একটি এবং ২৮ জুলাই কমলগঞ্জের ফুলবাড়ী চা-বাগান ও শ্রীমঙ্গলের জাগছড়া চা-বাগান থেকে আরও দুটি অজগর উদ্ধার করা হয়।
প্রতিটি ঘটনার পর স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্ধারকর্মীরা সাপ গুলো উদ্ধার করে পুণরায় সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেন।
ভেঙে পড়ছে বনের খাদ্যশৃঙ্খল : ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের স্বেচ্ছাসেবক দলের সদস্য চঞ্চল গোয়ালা বলেন, একসময় বনের হরিণ বা ছোট ছোট বন্যপ্রাণী লোকালয়ের আশপাশে দেখা যেত। এখন সেই দৃশ্য প্রায় হারিয়ে গেছে। হরিণের দেখা মেলাই কঠিন, অথচ প্রায়ই লোকালয়ে চলে আসছে বিশাল অজগর।
তিনি বলেন, “বনের খাদ্যশৃঙ্খল ভেঙে পড়ছে। অজগর এখন খামারের হাঁস-মুরগি কিংবা গৃহপালিত প্রাণী সহজ শিকার হিসেবে পাচ্ছে। ফলে গ্রামবাসী সবসময় আতঙ্কে থাকেন।
স্থানীয়দের অভিযোগ, বন উজাড়, ফলদ গাছ কমে যাওয়া এবং গাছের কোটর ও ছড়ার পাশের প্রাকৃতিক গর্ত নষ্ট হওয়ার কারণে অজগরের নিরাপদ আবাসস্থল দ্রুত হারিয়ে যাচ্ছে।
পরিবেশগত ভারসাম্য হারাচ্ছে বন: সিলেট বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল গুলোর একটি লাউয়াছড়া জাতীয় উদ্যান। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও বিরল বন্যপ্রাণীর কারণে এটি দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম আকর্ষণ। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে অধিকাংশ পর্যটক শ্রীমঙ্গল হয়ে কমলগঞ্জের লাউয়াছড়ায় প্রবেশ করেন।
কিন্তু স্বাধীনতার পর গত পাঁচ দশকে বনটির আয়তন ও পরিবেশ গত ভারসাম্য নিয়ে উদ্বেগ বেড়েছে। পরিবেশকর্মীদের অভিযোগ, সংঘবদ্ধ প্রভাবশালী গোষ্ঠীর দখল, অবৈধ জনবসতি, বিভিন্ন বাণিজ্যিক বাগান সম্প্রসারণ এবং মূল্যবান বৃক্ষ নিধনের কারণে বনাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ ক্রমেই সংকুচিত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়ছে বন্যপ্রাণীর আবাসস্থল ও খাদ্যের ওপর।
সড়ক ও রেলপথও বাড়াচ্ছে ঝুঁকি: লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়েই শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সংযোগ সড়ক চলে গেছে। একই ভাবে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেললাইনও বনাঞ্চল অতিক্রম করেছে।
বন্যপ্রাণী নিয়ে কাজ করা ব্যক্তিদের ভাষ্য, বনভূমির দুই পাশে বিচরণ করতে গিয়ে গ্রায়ই প্রাণী গুলো সড়ক ও রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। বিভিন্ন সময়ে ট্রেন কিংবা যানবাহনের ধাক্কায় সাপ, গন্ধগোকুল, বানরসহ নানা বন্যপ্রাণী মারা যাওয়ার ঘটনা ঘটছে। এতে বনের জীববৈচিত্র্য আরও হুমকির মুখে পড়ছে।
কেন লোকালয়ে আসছে বন্যপ্রাণী : শ্রীমঙ্গল ও কমলগঞ্জ পাহাড়, টিলা, বনাঞ্চল ও বিস্তীর্ণ চা-বাগানবেষ্টিত এলাকা। লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ আশপাশের বন দীর্ঘ দিন ধরে অজগর, বানর, মেছোবাঘ, গন্ধগোকুল, বিভিন্ন প্রজাতির সাপ ও পাখির গুররুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত। তবে বনভূমি দখল, অবৈধ স্থাপনা, জনবসতি সম্প্রসারণ এবং বিভিন্ন বাণিজ্যিক বাগানের বিস্তারের কারণে বন্যপ্রাণীর বিচরণক্ষেত্র ও খাদ্যের উৎস ক্রমেই সংকুচিত হচ্ছে। ফলে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা লোকালয়, চা-বাগান এবং সড়কের কাছাকাছি চলে আসছে।
লোকালয়ে চলে আসা প্রাণীগুলোর একটি অংশ মানুষের হাতে মারা পড়ে। আবার সচেতন মানুষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও অন্যান্য উদ্ধারকারী সংগঠনকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাণীগুলো উদ্ধার করে বন বিভাগের মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা: বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, অজগরের প্রধান খাদ্য ইঁদুর, পাখি, বনমোরগ ও ছোট স্তন্যপায়ী প্রাণী। এসব প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় খাদ্যসংকটে পড়ে অজগর লোকালয়ের দিকে চলে আসছে। একই সঙ্গে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস হওয়ায় তাদের বিকল্প আশ্রয়ও কমে গেছে।
তাঁদের মতে, সাম্প্রতিক সময়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জে অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ উদ্ধারের সংখ্যা বাড়লেও এটি শুধু উদ্ধার অভিযানের সফলতা নয় বরং বনাঞ্চলের ওপর বাড়তে থাকা চাপ এবং পরিবেশগত সংকটেরও স্পষ্ট ইঙ্গিত।
বন বিভাগের বক্তব্য: বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, “সাম্প্রতিক সময়ে প্রচুর বৃষ্টিপাত এবং বনের ছড়া গুলোতে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় অজগর লোকালয়ের দিকে চলে আসছে। চা-বাগানও তাদের জন্য নিরাপদ আশ্রয়ের একটি জায়গা হিসেবে কাজ করছে। তিনি বলেন, বন বিভাগের পক্ষ থেকে জনসচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও অজগর দেখা গেলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি। চলতি বছরের এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবুর রহমান চৌধুরী লাউয়াছড়া জাতীয় উদ্যান ও এর আশপাশের বনাঞ্চল পরিদর্শন করে বনভূমি দখল করে অবৈধ ভাবে বিভিন্ন ধরনের বাণিজ্যিক স্থাপনা গড়ে তোলা এবং বন উজাড়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত বনভূমি উদ্ধার এবং লাউয়াছড়ার জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।
সংকটের মূল সমাধান কোথায় : দুই মাসে ১০টি অজগর উদ্ধারের ঘটনা শুধু কয়েকটি উদ্ধার অভিযানের পরিসংখ্যান নয়, এটি লাউয়াছড়া বনাঞ্চলের পরিবেশগত বাস্তবতারও প্রতিচ্ছবি। বিশেষজ্ঞদের মতে, শুধু উদ্ধার অভিযান পরিচালনা করলেই হবে না। বনভূমি দখল বন্ধ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, প্রাকৃতিক আবাসস্থল পুণরুদ্ধার, খাদ্যের উৎস সংরক্ষণ এবং বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে। তা না হলে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত আরও বাড়বে, আর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বনাঞ্চলের জীববৈচিত্র্য ভবিষ্যতে আরও বড় সংকটের মুখে পড়বে।
সর্বশেষ :
- দীঘিনালায় জোন কাপ ফুটবলে লংগদুর চ্যাম্পিয়ন
- একটি গাছের ছায়ায় যেমন আশ্রয়, তেমনি একজন ভালো মানুষের ওপর ভরসায় বাঁচে সমাজ
- যৌনতার আধ্যাত্মিক রহস্য দেহ থেকে চেতনার যাত্রা—প্রেম, সম্মতি ও আত্মজিজ্ঞাসায় যৌনতার নতুন দর্শন
- নেত্রকোনা-৪ থেকে মক্কা-মদিনার পথে ৪৭ জনের ওমরাহ কাফেলা
- লালবাগ-চকবাজারে ‘সন্ত্রাস-অরাজকতার’ বিরুদ্ধে বিক্ষোভ
- র্যাব বিলুপ্ত, নতুন নামে এসআরবি—আন্তর্জাতিক নজরদারি কি এড়ানো যাবে?
- দীঘিনালায় ২০ নারীকে সেলাইমেশিন ও সনদ দিল সেনাবাহিনী
- দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সোসাইটির ত্রাণ বিতরণ
- কদমতলা পূর্ব বাসাবো স্কুলে বার্ষিক পুরস্কার অনুষ্ঠান
- মাদকের বিরুদ্ধে অভিযান, দীঘিনালায় ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক ৩
- কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলার অভিযোগ, পাল্টা আ.লীগ নেতার বাড়িতে আগুন
- সম্পদ রেখে যাবেন, নাকি মানুষের জন্য কিছু রেখে যাবেন?
- গাজীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা
- কুষ্টিয়ায় পারিবারিক কলহে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই নিহত, আহত ২
- ঢাকা-৬ আসনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইশরাক হোসেনের উদ্বেগ
- বিশ্বনাথের ফয়জুল খানের মৃত্যুতে জাতীয় জনতা পার্টির শোক
- আলেম-ওলামাদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছিল’সীরাতুন নবী সম্মেলনে ইশরাক হোসেন
- আমতলীতে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, গ্রেপ্তার নারী ও ১৬ বছরের কিশোর
- পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারের স্বাদে জমজমাট ‘ব্লুম পুরান ঢাকাইয়া ফুড ফেস্টিভ্যাল ২০২৬’
- হামাস-ইরান-হিজবুল্লাহ সংঘাতের প্রভাব: বাংলাদেশসহ কয়েক দেশে ইসরায়েলিদের সতর্কতা
- মেট্রোরেলের পিলারে ফাটল, বিয়ারিংয়ে গুরুতর ত্রুটি—ঝুঁকি নিরূপণে বুয়েট
- ফিল্ড ফায়ারিংয়ে মর্মান্তিক দুর্ঘটনা: দুই সেনাসদস্য নিহত, কর্মকর্তা আহত
- চেকের টাকা পরিশোধ ও আপস হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট
- পাহাড়ে কারা চালায় অপরাধের রাজত্ব? বাহারছড়ায় সংঘর্ষে নতুন আতঙ্ক
- নারীর নিরাপত্তা নিয়ে কঠোর রিজভী—হামলাকারীদের কাপুরুষ আখ্যা
- দুদক নিয়ে আসিফের বিস্ফোরক অভিযোগ—‘বিরোধীদের দমনে ব্যবহার করা হচ্ছে কমিশন’
- রাতের আঁধারে হালচাষ, উল্টে গেল ট্রাক্টর—প্রাণ গেল চালকের
- শিক্ষার্থীর সংখ্যা কাগজে, মক্তবের দরজায় তালা
- ফুটবলের উন্মাদনায় দীঘিনালা, সম্প্রীতির টুর্নামেন্টের উদ্বোধন
- তন্ময় ফুড প্রোডাক্টসে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
- নীরবে অত্যাচার সহ্য করার নাম জীবনসংগ্রাম নয়—অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসই নতুন বাংলাদেশ গড়ার শক্তি
- বাংলাদেশে স্বামীর মৃত্যু, বিপদে পাশে দাঁড়ালেন স্থানীয়রা
- দীঘিনালায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- নজরুলের সাম্য-মানবতার চেতনা ছড়িয়ে দিতে নেত্রকোনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা
- জন্মাষ্টমী উদযাপনে নেত্রকোণায় নিরাপত্তা জোরদারের আশ্বাস
- গ্রামে টাকা, শহরে ডলার—এই ধারণার পরিবর্তন দরকার কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ গ্রামমুখী না হলে শহরে মানুষের ভিড় কমবে না
- ট্রাফিক নিয়ন্ত্রণে শুধু আইন নয়, প্রয়োজন পুলিশ ও নাগরিকের সচেতনতা
- জামালপুরে রাজীব বাসের চাপায় প্রাণ গেল দুইজনের
- সাজেক-বাঘাইহাট ১১ কেভি লাইনে ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ ব্যাহত
- খাগড়াছড়ি–দীঘিনালা ৩৩ কেভি লাইনে যান্ত্রিক ত্রুটি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ
- সিলেটজুড়ে লাগামহীন লোডশেডিং, দুর্ভোগে জনজীবন
- গোলাপগঞ্জে সক্রিয় হানি ট্র্যাপ চক্র, আলোচনায় ‘লাইভার’ খালেদ
- অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে মধ্যরাতে অভিযান
- ফতুল্লায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেফতার
- রুহুল কবির রিজভী আহমেদকে ‘সম্মিলিত সাংস্কৃতিক ঐক্য’র ফুলেল শুভেচ্ছা
- তিন জেলায় নতুন পুলিশ সুপার প্রশাসনিক দায়িত্বে বড় রদবদল
- গুমকে আর কখনো রাষ্ট্র পরিচালনার হাতিয়ার হতে দেওয়া হবে না: ইশরাক হোসেন
- ওরে দেশীয় মাছের সংকট তীব্র, ঝুঁকিতে জলজ জীববৈচিত্র্য
- বংশাল থানার নতুন ওসিকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন
- আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের অনুষ্ঠানস্থল পরিদর্শনে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
- চারদিন পর নিখোঁজ রনির মরদেহ উদ্ধার, ঘেরে মিলল হাত-পা বাঁধা লাশ
- চরমাদ্রাজ ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচিতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
- দীঘিনালায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
- TFGBV প্রতিরোধে আইনি সুরক্ষার দাবি, সাইবার সুরক্ষা আইন সংশোধনের আহ্বান
- দোয়ারাবাজারে ৯২ বোতল অফিসার চয়েজ মদসহ দুইজন গ্রেপ্তার
- জিপিএ-৫-এর কৃতিত্বে মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দোৎসব
- জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
- বয়সের ভারে নুয়ে পড়া অসুস্থ বৃদ্ধার দিন কাটে অনাহারে-অর্ধাহারে, দেখার নেই কেউ
- সূত্রাপুরে ব্যবসায়ীকে ফাঁসানোর ‘অস্ত্র নাটক’ নস্যাৎ, গ্রেফতার ৫
- খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ বাচ্চু মারাকের নতুন নাম আব্দুল্লাহ
- পানি বাড়ছে, বাড়ছে দুর্ভোগ—দীঘিনালায় ৫০০ পরিবার পানিবন্দি”
- মোহনগঞ্জে মাদকবিরোধী অভিযান: ৩ যুবকের কারাদণ্ড
- জেনেভা ক্যাম্পে আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারী চুয়া সেলিমসহ ৩ জন গ্রেপ্তার
- চকবাজারে পুলিশের অভিযানে ৫ মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার
- বরগুনার আমতলীতে ৮ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- কুষ্টিয়া মডেল থানায় নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন
- বুড়িগঙ্গায় ঐতিহাসিক নৌকা বাইচ: হৃদয়ে ঢাকা ২০২৬ উদযাপনে উৎসবের আমেজ
- রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক অপরাধ চক্র’-এর শুভেচ্ছা
- এনবিআরে বড় রদবদল, প্রথমবার সিআইসির নেতৃত্বে নারী কর্মকর্তা
- ফতুল্লায় পুলিশের ওপর গুলি: বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ ২ অস্ত্রধারী গ্রেপ্তার
- আইনশৃঙ্খলা রক্ষায় সাফল্য ও অপরাধ দমনে সাফল্য, ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি তরিকুল
- দুই দশকের গৌরবময় পথচলা: ২৫তম বিসিএস ব্যাচের ২০ বছর পূর্তি
- টেকনাফে মাদকবিরোধী অভিযানে ২৩,৮০০ ইয়াবা জব্দ
- ভূমিকম্পে বিধ্বস্ত কলম্বিয়া, পাশে বিশ্বমানবতা পুনর্গঠনে মানবিক উদ্যোগ
- দীঘিনালায় নেশাগ্রস্ত হয়ে জনশান্তি বিনষ্ট, যুবকের ৩ মাসের জেল
- গ্যাস-বিদ্যুৎ সংকট: সিলেটের চা শিল্পে অশনিসংকেত
- প্রবাসযাত্রার বিদেশ যাওয়ার স্বপ্নে সর্বস্বান্ত সিলেটের পরিবার প্রতারণার জাল
- সিলেটে ফের হাম-জটিলতা, হাসপাতালে ১০৮ রোগী; মৃত্যু ১
- হকার উচ্ছেদ নয়, চাই পরিকল্পিত ও স্থায়ী সমাধান পুনর্বাসন, লাইসেন্স, ট্যাক্স ও কঠোর নিয়ন্ত্রণে হতে পারে ফুটপাত দখলমুক্ত রাখার কার্যকর পথ
- হালিম খেয়ে বিপাকে ইয়াবা বহনের অভিযোগ! ফরিদপুরে ২০০ পিস ইয়াবাসহ বৃষ্টি বেগম আটক
- কুষ্টিয়ায় পুলিশ সুপার জসীম উদ্দিনকে বিদায় সংবর্ধনা
- শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদকে ফজলে করীম সাগরের শুভেচ্ছা ও অভিনন্দন
- তিন জেলার ডিসিকে প্রত্যাহার নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত
- ঢাকা জেলা ডিবি ৭৪৫ পিস ইয়াবাসহ ৯ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- কেরানীগঞ্জে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- পূর্ব জাফলংয়ের ভোটের মাঠে আলমগীর শিকদারের তৎপরতা
- গ্যাস সংকটে অটোরিকশায় বাড়তি ভাড়া
- সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা প্রশাসন
- সালিশে মারধরের পর শিকলবন্দি যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য
- দিঘীনালা মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে বাউন্ডারি না থাকায় নিরাপত্তাহীনতায় ৭০০ ছাত্রী
- মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি, ভাঙা হলো আলমারি-ড্রয়ারের তালা
- লন্ডনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের চেয়ারম্যানকে সংবর্ধনা
- সীমানাপ্রাচীর না থাকায় নিরাপত্তাহীনতায় দীঘিনালা মডেল বালিকা উচ্চবিদ্যালয়ের ৭০০ ছাত্রী
- সিলেটে বাড়িওয়ালা মালিক দম্পতি খুন, অন্তরালে গৃহকর্মীর প্রেম
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সিলেট জুড়ে বিষধর সাপ গুলো জঙ্গল ছেড়ে লোকালয়ে আশ্রয় খুঁজছে
- ৩৫ বছর পর নবাববাড়ি পুকুর পাড়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৬
- দুর্নীতি ও দালালচক্র নির্মূলেই উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যাশা
- কুষ্টিয়ায় জুলাই শহীদদের কবর জিয়ারত, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়






