বীর চট্টলার কৃতি সন্তান, মানবিক ব্যক্তিত্ব, আধ্যাত্মিক রাজধানী পূণ্যভূমি সিলেটের প্রাক্তন বিভাগীয় কমিশনার, প্রাক্তন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব (অব:) এবং সামাজিক ও মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় স্থায়ী পরিষদের সম্মানিত চেয়ারম্যান মো. জামাল উদ্দিন আহমেদ মহোদয় সংক্ষিপ্ত সফরে লন্ডন আসলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ও মিডিয়া ব্যক্তি মো. মাসুদুর রহমানের সাথে সংগঠনের অস্থায়ী অফিসে স্বাক্ষৎ বিনিময় করেন।
উপস্থিত যুক্তরাজ্য শাখা’র নেতৃবৃন্দরা মানবিক ও সজ্জন ব্যক্তি সাবেক সচিব মো. জামাল উদ্দিন আহমেদ-কে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের নবনির্বাচিত সম্মানিত জেনারেল সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান, ট্রেজারার মোঃ শফিকুল ইসলাম জুয়েল এবং যুক্তরাজ্য শাখার সম্মানিত সদস্য ইয়াছিন আলতাপ পারভেজ, মাওলানা মোহাম্মদ হাসান, মোঃ মাহবুবুর রহমান, মোঃ আব্দুল হালিম, মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।
এ সময় সংগঠনের আসন্ন সিলেট-চট্টগ্রাম উৎসব ইউকে ২০২৬ সুন্দর ভাবে উদযাপনের লক্ষ্য নিয়ে কাজ করাসহ ভবিষ্যৎ ঐক্যবদ্ধভাবে মানবিক কার্যক্রম পরিচালনা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উল্লেখ্য সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ২০১৭ সালে প্রতিষ্ঠা করেন মানবিক ব্যক্তি চট্টগ্রামের সন্তান মো. শহিদুল ইসলাম। সেই থেকে বাংলাদেশের বিভিন্ন সংকটময় সময়ে এবং সাধারণ মানুষের কল্যাণে নানা ধরনের মানবিক ও সমাজকল্যাণমূলক কাজ করে আসছে।






