রাজধানীর মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ও মাদক কারবারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-২। অভিযানে জেনেভা ক্যাম্প থেকে চুয়া সেলিম গ্রুপের প্রধান মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিম ওরফে চোরা সেলিম (৪৫), চাঁদ উদ্যান এলাকা থেকে মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় (২৬) এবং মোহাম্মদপুরের বিজলী মহল্লা থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ রতন ওরফে বোমা রতন (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-২ সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোঃ সেলিম আশরাফী ওরফে চুয়া সেলিমের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে ৩৬টি মামলা রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। তিনি হত্যা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন বলেও জানানো হয়।
বিদেশি অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার
র্যাব-২-এর অভিযানে রাজধানীর জেনেভা ক্যাম্প এলাকা থেকে চুয়া সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে বিদেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।র্যাবের তথ্য অনুযায়ী, চুয়া সেলিম দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।চাঁদ উদ্যান থেকে মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড জয় আটকঅপর এঅভিযানে রাজধানীর চাঁদ উদ্যান এলাকা থেকে মাহী গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত জয় (২৬)-কে গ্রেপ্তার করে র্যাব-২।র্যাব জানায়, জয় একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।
বিজলী মহল্লায় গ্রেপ্তার ‘বোমা রতন’
এদিকে মোহাম্মদপুরের বিজলী মহল্লা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ রতন ওরফে বোমা রতন (৩৮)-কে গ্রেপ্তার করেছে র্যাব-২।র্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, রতন দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তালিকাভুক্ত ছিলেন।
অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত
রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাস, মাদক ও সংঘবদ্ধ অপরাধ দমনে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দৈনিক অপরাধচক্রের পক্ষ থেকে অপরাধ ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে।







