চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি সাজাসহ মোট ৫টি মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম রায়হান উল ইসলাম (৩০)।পুলিশ সূত্রে জানা যায়, ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চকবাজার থানার এসআই মোঃ ফিরোজ আলম মুন্সী, এসআই সাইফ উদ্দিন মোঃ শাওন, এসআই মোঃ মনোয়ার হোসাইন এবং এএসআই রাজীব হোসেন অংশ নেন।
৪ মামলায় সাজা ও বিপুল অঙ্কের জরিমানাপুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত রায়হান উল ইসলামের বিরুদ্ধে নিম্নোক্ত মামলাগুলোতে সাজা ও পরোয়ানা রয়েছে—১। সিআর নং-২৭৫/২৩সাজার পরিমাণ: ১০ মাস কারাদণ্ড এবং ৯০ লাখ টাকা জরিমানা।২। সিআর নং-৪২১/২৩ সাজার পরিমাণ: ৬ মাস কারাদণ্ড এবং ৪৫ লাখ টাকা জরিমানা।৩। সিআর নং-৩২৯/২৩
সাজার পরিমাণ: ৮ মাস কারাদণ্ড এবং ৮৫ লাখ টাকা জরিমানা।৪। সিআর নং-৩৪৬/২৩সাজার পরিমাণ: ৭ মাস কারাদণ্ড এবং ৫০ লাখ টাকা জরিমানা।এছাড়া সিআর নং-২৫৪/২৪ (চকবাজার) মামলাটিও তার বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মোট সাজা ২৭ মাস, জরিমানা ২ কোটি ৭০ লাখ টাকা
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চারটি সাজা মিলিয়ে রায়হান উল ইসলামের মোট কারাদণ্ডের পরিমাণ ২৭ মাস এবং চার মামলায় মোট জরিমানার পরিমাণ ২ কোটি ৭০ লাখ টাকা।
আদালতে সোপর্দ
অভিযানে গ্রেপ্তার করার পর আসামি রায়হান উল ইসলাম (৩০)-কে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে চকবাজার থানা পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম মহানগরীতে পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







