রাজধানীর বংশাল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি)-কে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক জনপ্রিয় কাউন্সিলর এবং বংশাল থানা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. মামুন।
নতুন ওসি দায়িত্ব গ্রহণের পর সৌজন্য সাক্ষাৎকালে মো. মামুন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বংশাল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা ও সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় পর্যায়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাস প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
স্থানীয়দের প্রত্যাশা, নতুন ওসি মহোদয়ের সুযোগ্য নেতৃত্ব, পেশাদারিত্ব ও কার্যকর উদ্যোগে বংশাল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে। একই সঙ্গে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও সুদৃঢ় হ
বে।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং নাগরিকদের প্রত্যাশিত সেবা প্রদানে পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মো. মামুন বলেন, বংশাল এলাকার মানুষের শান্তি, নিরাপত্তা ও কল্যাণই সবার প্রত্যাশা। নতুন ওসি মহোদয়ের নেতৃত্বে বংশাল থানা আরও জনবান্ধব ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্ট মহলের আশা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বংশালকে আরও শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল এলাকায় পরিণত করা সম্ভব হবে।
দৈনিক অপরাধচক্রের পক্ষ থেকেও বংশাল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।







