ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-তে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে নতুন করে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়নের বিষয়টি জানানো হয়।
পদায়নকৃত কর্মকর্তাদের মধ্যে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে স্থানান্তর করা হয়েছে। একইভাবে রুপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদকেও গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, লাইনওআর থেকে মোঃ নোমান হোসেনকে রুপনগর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। লাইনওআর থেকে মুহম্মদ মাহবুবুর রহমানকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমানকে শ্যামপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ পদায়ন করা হয়েছে।