মোঃবায়েজীদ(আমতলী প্রতিনিধি )
গভীর রাতে আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামে একজন বলে বিশিষ্ট চিকিৎসকের গ্রামের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতের আঘাতে চিকিৎসকের বৃদ্ধা ও ফুফু আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,ডা. রিয়াজ উদ্দিন মৃধা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্টার হিসেবে কর্মরত আছে। বর্তমানে তিনি ঢাকায় একটি প্রশিক্ষনে রয়েছেন। অন্যদিকে ডা. রিয়াজ উদ্দিন মৃধার বৃদ্ধ বাবা মো. রফিকুল ইসলাম মৃধা গত ২৯ এপ্রিল হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব গিয়েছেন। বাড়িতে ছিলেন তার মা নুরজাহান বেগম ও ফুফু জয়গুন বিবি। এই সুযোগে রবিবার গভীর রাতে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।ডাকাতরা বৃদ্ধা নুরজাহান বেগম ও জয়গুন বিধিকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং হাত-পা বেঁধে মারধর করে। এরপর তারা ঘরের আলমারি ভেঙে তছনছ করে চার আড়াই ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করে পালিয়ে যায়।
ডা. রিয়াজ উদ্দিন মৃধার সাথে যোগাযোগ করা হলে তিনি ডাকাতি ও তার মা ও ফুফু আহত হওয়ার কথা জানান।
আমতলী থানার অফিসার ইন চার্জ মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সকালেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।