- মোস্তাক চৌধুরীঃ ১৬ বছর পর আজ ২৮ জুন রাজনগর উপজেলার সরগরম বিএনপির সম্মেলন অনুষ্টিত হয় উক্ত সম্মেলন শেষে কাউন্সিলে ভোটাধিকার এর মাধ্যমে পাঁচ পদে ১১ জনের প্রতিদন্দিতার মাধ্যমে কাউন্সিল সম্পন্ন হয়। কাউন্সিলে নুরুল ইসলাম সেলুন সভাপতি ও আব্বাস আলী মাষ্টার সাধারণ সম্পাদক বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।
রাজনগর কলেজ মাটে উপজেলা বিএনপির নেতা জামি আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্হায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলিম উদ্দিন, এম মিফতাহ সিদ্দিকী, এম, নাসের রহমান, ফজলুল করীম ময়ূন, আব্দুর রহিম রিপন প্রমুখ।
কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সেলুন ৩৭৯ ভোট তাঁর নিকটতম প্রতিদন্দি
জিতু মিয়া ১৬৬ ভোট সহ সভাপতি পদে নির্বাচিত কবির মিয়া ৩২৯ ভোট নিকতম প্রতিদন্দি আব্দুল হাকিম বখত সুন্দর ২০৯ ভোট সাধারণ সম্পাদক নির্বাচিত আব্বাস আলী মাষ্টার ৩০৯ ভোট নিকটতম প্রতিদন্দি এনাম হোসেন চৌধুরী ১৬৬ ভোট যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ৩৩১ ভোট নিকটতম প্রতিদন্দি মনসুর তরপদার ২০৯ ভোট সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ ২৭৭ ভোট নিকটতম প্রতিদন্দি আব্দুল কাইয়ুম ২৪২ ভোট পেয়েছে।
সম্মেলন ও কাউন্সিল শান্তিপুর্ণ ভাবে ভোটাধিকারের মাধ্যমে সুচারুরুপে সম্পন্ন হয়েছে।