বাগেরহাট জেলার রামপাল থানায় ২৯ আগস্ট ২০২৫ তারিখে এক বড় ধরনের ডাকাতির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে পুলিশ পোশাক পরিহিত দুই ডাকাত আসাদ শেখ (পিতাঃ মতলেব শেখ, গ্রামঃ চিত্রা) এর বাড়িতে ডাকাতি করতে আসে। এই ঘটনায় রামপাল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ডাকাতদের ধরতে সক্ষম হয়।
পুলিশ চেকপোস্টের মাধ্যমে পদ্মা সেতু টোল প্লাজায় দুই ডাকাতকে আটক করে, যখন তারা মাইক্রোবাসে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
আটক দুই ডাকাতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
-
একটি মাইক্রোবাস
-
৫ লক্ষ ১৬ হাজার টাকা
-
৩টি দেশীয় অস্ত্র
-
১টি নেটওয়ার্ক জ্যামিং মেশিন
-
২টি ককটেল
-
৪ সেট পুলিশের পোশাক
-
১টি গ্যাসকার্টার
এছাড়া, পুলিশ জানিয়েছে যে দুই ডাকাত বর্তমানে রামপাল থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অপরদিকে, বাকিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, পূর্ব শত্রুতার জেরে আসাদ শেখ তার প্রতিবেশী নান্নু মিয়া (পিতাঃ আজগর আলী, বয়সঃ ৪০, গ্রামঃ চিত্রা) কে বাসা থেকে ধরে এনে গাছের সাথে বেঁধে মারধর করেন। স্থানীয়রা বিষয়টি রামপাল থানার ওসি কে জানালে, পরবর্তীতে রামপাল আর্মি ক্যাম্পের সহায়তায় নান্নুকে উদ্ধার করা হয় এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনার তদন্ত এখনও চলমান এবং স্থানীয় পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।