আজ ১৭ ই জানুয়ারি ২০২৬ সদর উপজেলার বালিয়াডাংগা ইউনিয়নের শ্রীরামপুর ঘাট এলাকায় নদীর পাশে কৃষি জমি হতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে রবিউল আঊয়াল, পিতাঃ আব্দুল লতিফ গ্রামঃ উত্তর ভবানীপুর, সদর, চাঁপাইনবাবগঞ্জ নামের একজন ব্যক্তিকে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।
উল্লেখ যে রবিউল আওয়াল নামের এই ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ মাটিকাটার সাথে জড়িত এবং এই ধরনের ব্যবসায়ীদের নিয়ে দলবদ্ধভাবে বিভিন্ন জায়গায় এই ব্যবসার নেতৃত্বে দিয়ে আসছিল। এদের দৌরাত্মের ফলে ট্রাক্টরের ধাক্কায় গত ৩ বছরে একাধিক জনের মৃত্যুও হয়েছে।
স্থানীয় জনগণের মতে, প্রসাশনের এমন নজরদারি ও প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করলে তাদের জমি ও রাস্তার ক্ষতি অনেকাংশে কমে যাবে।
এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার সহকারী ভূমি কমিশনার মোঃ একরামুল হক নাহিদ বলেন সকাল আনুমানিক ১১.৪৫ মিনিটে অভিযান পরিচালনা করলে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে অবৈধভাবে মাটি কাটা অবস্থায় ধরলে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হয়েছে এবং জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।