
ঢাকা মহানগর উত্তর যুবদলের রামপুরা থানা আওতাধীন ৯৮ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রুবেল (তরফদার) জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন। আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হলেও তিনি আন্দোলনের মাঠ ছাড়েননি।
সহযোদ্ধারা জানান, রুবেল ‘রকি’র ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত রাশেদুল ইসলাম রুবেল আন্দোলনের শুরু থেকেই রাজপথে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেন। গণতন্ত্র ও অধিকার আদায়ের লক্ষ্যে জুলাই আন্দোলনে অংশ নিতে গিয়ে তিনি জীবনের ঝুঁকি নেন এবং গুলিবিদ্ধ হন।
আহত অবস্থায়ও তিনি বলেন,
“জুলাই আন্দোলনের গুলিও খাইছি আন্টি, তবুও রাজপথ ছাড়িনি।”
এই বক্তব্য ইতোমধ্যেই আন্দোলনকারীদের মধ্যে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে।
স্থানীয় নেতাকর্মীরা রুবেলের সাহসিকতার প্রশংসা করে বলেন, জুলাই আন্দোলনের একজন প্রকৃত ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।




