খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার ০৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের (দি বেবি টাইগার্স) দীঘিনালা সেনা জোনের উদ্যোগে উপজেলার কবাখালি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুর্ঘম পাবলাখালী কৃপাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পে তিন শতাধিক নারী-পুরুষ শিশু ও শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধপত্র বিতরণ করা হবে।
দীঘিনালা জোনের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন রাকিবুল ইসলাম নিজে উপস্থিত থেকে দিনব্যাপী এ চিকিৎসা সেবা প্রদান করবেন বলে জানান।
তিনি অত্যন্ত মনোযোগ সহকারে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণের পাশাপাশি অন্যান্য সেবা কার্যক্রম নিভির ভাবে তদারকি করেন।
ক্যাপ্টেন রাকিবুল ইসলাম বলেন “দীঘিনালা জোনের দুর্গমতম অঞ্চলগুলোর একটি হলো কৃপাপুর এলাকা। এখানকার মানুষের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা অনেকটাই সীমিত। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা নিয়মিতভাবেই এই সকল দুর্গম এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে।
সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা নন্দন চাকমা (৫৫) বলেন, “আমি দীর্ঘদিন ধরে হাটু বুকের ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছিলাম। আজ সেনাবাহিনীর ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ঔষধ পেয়েছি। আশা করি এতে আমার অনেক উপকার হবে আমি সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই।