সিলেটের গোয়াইনঘাটে কিশোরী নাতনিকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বৃদ্ধা হত্যা মামলার মূল আসামি হারুন রশিদকে গ্রেফতার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
রবিবার (১৭ মে) ভোররাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৯) এর সহযোগিতায় উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রামে তার ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী হারুন রশিদ উপজেলার নয়াপাড়া (বীরমঙ্গল হাওর) এলাকার তাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার দিবাগত রাতে কিশোরী হাবিবা আক্তারকে মুখ চেপে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মা ও দাদি বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে হারুন তাদের ছুরি দিয়ে আঘাত করে। এতে দাদি দিলারা বেগম ঘটনাস্থলেই মারা যান।
এ হত্যা কান্ডের ঘটনায় নিহত বৃদ্ধার ছেলের স্ত্রী সাজনা বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা ও নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলা নং ১২
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হারুন রশিদকে আটকের বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, ধৃত আসামীকে পুলিশি পাহাড়ায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।