মানবসেবায় অনন্য দৃষ্টান্ত
গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে প্রশংসায় ভাসছে ব্লাড সার্ভিস সোসাইটি অফ বাংলাদেশমানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ব্লাড সার্ভিস সোসাইটি অফ বাংলাদেশ। গাজীপুরের ভবানীপুর এলাকায় অবস্থিত মাস্টারমাইন্ড ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করে প্রশংসায় ভাসছে সংগঠনটি।
রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত এ মানবসেবামূলক কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ উদ্যোগে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লাড সার্ভিস সোসাইটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক অমিত দাস (দ্রব্য) ও ব্যবস্থাপনা পরিচালক আই এইচ এস সাগর। এছাড়া কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিব আহমেদ রায়হান এবং সাধারণ সম্পাদক শাকির আহমেদ শাকিল খান উপস্থিত থেকে কর্মসূচির তদারকি করেন।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠাতা পরিচালক অমিত দাস (দ্রব্য) বলেন,
“মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। এলাকার ক্ষুণ্ন ও অবহেলিত মানুষের সহযোগিতা পেলে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে আরও বড় পরিসরে কাজ করতে চাই।”
বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা থাকলে জরুরি মুহূর্তে জীবন রক্ষা সহজ হয়। তাই সমাজের প্রতিটি স্তরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদান বিষয়ে সচেতনতা বাড়াতে ব্লাড সার্ভিস সোসাইটি অফ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান এবং সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।