মোস্তাক চৌধুরীঃ
আজ শনিবার ভোর ৬,৪৫ মিনিটের সময় সেন্ট্রাল রোডে বিদ্যুৎতের কোটির সাথে মোটরসাইকেল ধাক্কা খেয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় কেড়ে নিল অমিত দত্ত (১৬)নামে একটি তাজা প্রাণ। অমিত দত্ত মৌলভীবাজার গভঃ স্কুলের দশম শ্রেণির মেধাবী ছাত্র। সে ২০২৬ এর এস,এস,সি পরীক্ষার্থী। অমিত আমার মেঝ ছেলে মারিফ চৌধুরীর ক্লাসমিট। সে বিজ্ঞান শাখার ছাত্র। তার বিদেহী আত্মার চির শান্তি কামনা করছি। এ শোক যেন তার পরিবার সইতে পারে।
অমিতের হতভাগ্য বাবা অসিত দত্তের গ্রামের বাড়ি সদর উপজেলার আমতৈল ইউনিয়নে তিনি বর্তমানে পুরাতন হাসপাতাল রোডে বসবাস করেন। একটি মোটরসাইকেল নিয়ে গেল একটি তাজা প্রাণ। একটি মেধা, একটি আলোকিত স্বপ্ন। এ শোক কি ভাবে সইবে তার পরিবার। অমিতের পরিবারে নেমে এলো কালোচায়া ভেঙ্গে গেল তার পরিবারের স্বপ্ন।
জানি না এ শোক তার পরিবার কি ভাবে মেনে নিবে।
অমিতের মা শীমা পাল মৌলভীবাজার শেয়ার বাজার অফিস শেলটেক এর কর্মকর্তা। একমাত্র পুত্র সন্তান অমিতকে হারিয়ে শীমা পাল বাকরুদ্ধ। দুই মাস পর তারা সপরিবারে আমেরিকা যাবার কথা।







