আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সম্ভাব্য প্রার্থী পুরান ঢাকার কৃতী সন্তান বিএনপি’র নির্বাহী কমিটি’র সম্মানিত সদস্য হামিদুর রহমান হামিদ গত ২২ আগস্ট (শুক্রবার) তাহার নির্বাচনী এলাকা লালবাগের ভাট মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লীদের সাথে নিয়ে জনসংযোগ করেছেন।
নামায আদায় শেষে মসজিদ কমিটি’র সদস্যদের সাথে নিয়ে মসজিদের উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন করেন।
পরবর্তীতে এক পথসভায় স্থানীয় ভোটারদের মাঝে বক্তব্যকালে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী হামিদুর রহমান হামিদ বলেন, আগামী নির্বাচনে যদি নির্বাচিত হন তাহলে বরাবরের ন্যায় মসজিদ-মাদ্রাসাসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাবেন তিনি। শিক্ষার মান উন্নয়নে স্কুল-কলেজে বিভিন্ন উন্নয়নমুখী কর্মকান্ড পরিচালনা করবেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখবেন এবং নির্বাচনীয় এলাকার যুব সমাজের বেকারত্ব ঘুচিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।
এসময় তিনি ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সেবা শুশ্রূষায় তার অবদানের কথা
উল্লেখ করেন।
উক্ত সভায় সভাপতিত্ব করেন- ২৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক তাসাদ্দেক হোসেন বাবলু।
আরো উপস্থিত ছিলেন- আমিনুল ইসলাম আমিন, সাইদ হাসান মিন্টু, শরীফুল ইসলাম সেন্টু, সফিকুর রহমান চুন্নু সহ মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের স্থানীয় ও মহানগরের নেতৃবৃন্দ।
10