গণতন্ত্র কোনো একদিনে অর্জিত কিংবা চিরস্থায়ী হয়ে যাওয়া ব্যবস্থা নয়। এটি একটি চলমান ও বিকাশমান প্রক্রিয়া, যা টিকে থাকে নিয়মিত চর্চা, জবাবদিহি, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জনগণের সক্রিয় অংশ গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। অথচ বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশে গণতন্ত্র রক্ষার বাস্তবায়ন সম্ভাবনা নিয়ে জনমনে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিএনপি,জামাত ও এনসিপির মত আলোচিত রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে বিরোধে জড়িয়ে পড়েছেন যেটা প্রকাশ্য রুপ নিয়েছে যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। বর্তমানে রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং আস্থার সংকট ক্রমশ গণতান্ত্রিক কাঠামোকে নড়বড়ে করে তুলছে। সাম্প্রতিক সময়ে সংঘটিত একাধিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলার অবনতির ঘটনা এই উদ্বেগকে আরও গভীর করেছে। ওসমান হাদির হত্যাকাণ্ড এবং খুলনার আড়ংঘাটায় সাংবাদিক ইমদাদুল হক মিলন হত্যার মতো ঘটনা রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। যেখানে নাগরিকের জানমাল ও নিরাপত্তাই নিশ্চিত নয়, সেখানে গণতন্ত্র কতটুকু কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব—এই প্রশ্ন আজ সর্বসাধারণের মুখে মুখে ঘুরছে। দেশের অভ্যন্তরে যেমন, তেমনি আন্তর্জাতিক পরিসরেও বাংলাদেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, যে গণতন্ত্রের জন্য দেশবাসী দীর্ঘদিন অপেক্ষা করেছে, সেই গণতন্ত্রকেই পরিকল্পিতভাবে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে। একটি বিশেষ মহল জনগণের মধ্যে এমন ধারণা ছড়িয়ে দিচ্ছে যে গণতন্ত্র এলে দেশ অস্থিতিশীল হবে, জনগণের ভোটে কোনো পরিবর্তন সম্ভব নয়। অথচ ইতিহাস ও বৈশ্বিক বাস্তবতা ভিন্ন কথা বলে—বিশ্বের প্রতিটি গণতান্ত্রিক রাষ্ট্রেই জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন ও রাষ্ট্রের অগ্রগতি ঘটেছে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক অবিশ্বাস, সংঘাত এবং সহনশীলতার অভাব গণতান্ত্রিক সংস্কৃতিকে মারাত্মকভাবে দুর্বল করছে। নির্বাচন ব্যবস্থা, মত প্রকাশের স্বাধীনতা, বিরোধী মতের প্রতি সহনশীলতা এবং আইনের শাসন—এই মৌলিক গণতান্ত্রিক স্তম্ভগুলো আজ নানা চ্যালেঞ্জের মুখে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে অনাস্থা, ভোটাধিকার প্রয়োগে মানুষের অনাগ্রহ ও হতাশা গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গণতন্ত্র রক্ষার পথ অত্যন্ত চ্যালেঞ্জিং। কারণ রাজনৈতিক সংস্কৃতিতে গুণগত পরিবর্তনের বদলে দলতন্ত্র, ক্ষমতা দখলের প্রতিযোগিতা এবং সংকীর্ণ স্বার্থের রাজনীতি ক্রমেই প্রাধান্য পাচ্ছে। রাজনীতি অনেক ক্ষেত্রে জনসেবার পরিবর্তে পেশা বা জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে উঠছে, যা গণতন্ত্রের জন্য একটি বড় হুমকি। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার তীব্র প্রতিযোগিতা এবং দলীয় সংকীর্ণতা গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করছে। অনেক বিশ্লেষক মনে করেন, রাষ্ট্রব্যবস্থা ক্রমেই গণতান্ত্রিক ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মতো বড় রাজনৈতিক ঐক্য বর্তমান সময়ে অনুপস্থিত, যে ঐক্যর মাধ্যমে জুলাই গণঅভ্যুথান শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য করেছে এবং একটি সুশাসনের রাষ্ট্র প্রতিষ্টার আশার আলো জাগিয়েছিল। দেশে একটি নিরেপেক্ষ সরকার তৈরী হয়েছে কিন্ত আমার প্রশ্ন যারা এই সরকারকে গঠন করেছে এখন তারা কেন সরকারের বিরুদ্ধে অবস্থান করছে। এদিকে ১২ ফেব্রুয়ারী নির্বাচন । যেটা গণতন্ত্র প্রতিষ্ঠার একফালি আলো উকি মারছে। কিন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা চলমান। যা গণতন্ত্রকে সুসংহত করার পথে বড় অন্তরায়। ঐক্যের অভাব গণতান্ত্রিক আন্দোলন ও সংস্কারকে দুর্বল করে দিচ্ছে। গণতন্ত্র টিকিয়ে রাখার অন্যতম শর্ত হলো শক্তিশালী ও স্বাধীন প্রতিষ্ঠান। কিন্তু দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে—রাষ্ট্রের সাংবিধানিক ও স্বশাসিত প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থাকতে পারছে না। বিচারব্যবস্থা, নির্বাচন কমিশন এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত দুর্বল হওয়াই স্বাভাবিক। এ ছাড়া নাগরিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের প্রাণশক্তি। কিন্তু সাম্প্রতিক সময়ে সাংবাদিকতা, নাগরিক সমাজ এবং ভিন্নমতাবলম্বীদের ওপর চাপ বাড়ছে—এমন অভিযোগ দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বারবার তুলে ধরছে। ভয়ের পরিবেশে গণতন্ত্র কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে, বাস্তবে নয়। জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন ক্ষেত্রে গণতান্ত্রিক প্রক্রিয়া কিছুটা সচল হলেও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ রয়ে গেছে। ঘুষ, দলবাজি ও রাজনৈতিক প্রভাব থেকে পুলিশ বাহিনী এখনো মুক্ত হতে পারেনি—এমন অভিযোগ রয়েছে। পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার বালীপাড়া গ্রামে দুলাল নামের এক দিনমজুরকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানো কিংবা মিরপুর থানায় এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাবউদ্দীনের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনা সেই অভিযোগকে আরও জোরালো করে। এসব ঘটনায় সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা আজও নিরাপদ বোধ করছেন না। তবে এত হতাশার মাঝেও সম্ভাবনা একেবারে নিঃশেষ হয়ে যায়নি। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক চেতনা ইতিহাসের বিভিন্ন পর্যায়ে প্রমাণিত হয়েছে। যেটা শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় পরিলক্ষিত হয়েছে। দেশের শিক্ষিত তরুণ সমাজ, সচেতন নাগরিক, স্বাধীন গণমাধ্যম ও সক্রিয় সুশীল সমাজ চাইলে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, সংলাপের সংস্কৃতি এবং সহনশীল রাজনীতির চর্চা এবং বর্তমান সরকারের নিরেপেক্ষ ভূমিকা। গণতন্ত্র রক্ষার বাস্তবায়ন তখনই সম্ভব, যখন ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, জবাবদিহি নিশ্চিত হবে এবং জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচনকে বিশ্বাসযোগ্য করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষা—এই তিনটি ক্ষেত্রে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়।সবশেষে বলা যায়, গণতন্ত্র রক্ষা কোনো একক ব্যক্তি বা দলের দায়িত্ব নয়; এটি রাষ্ট্র, রাজনীতি ও সমাজ—সবার সম্মিলিত দায়িত্ব। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে গণতন্ত্র আরও সংকুচিত হবে। আর সফল হলে—একটি জবাবদিহিমূলক, অংশগ্রহণমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের পথ সুগম হবে।
সর্বশেষ :
- চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের নির্বাচনী জনসভা
- দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করল বাংলাদেশ সেনাবাহিনী
- মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সাতক্ষীরার পারুলিয়ায় আব্দুর রউফকে বিজয়ী করার লক্ষ্যে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ
- ১৫ ফেব্রুয়ারী পটিয়ায় হযরত মকবুল শাহ্ (রাহ.) বার্ষিক ওরশ
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ
- মোল্লাহাটে বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে সদর ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান
- দীঘিনালায় ধানের শীষের নির্বাচনী ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন
- দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা
- মোল্লাহাটে আইন শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
- কেশবপুরে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
- বগুড়া বিএনপির ‘দুর্গ’ রক্ষায় মাঠপর্যায়ে কঠোর বার্তা তারেক রহমানের
- ইসরাক হোসেনের পক্ষে ৩৪ নং ওয়ার্ডে বিএনপির শক্ত অবস্থান
- সিলেট-৬ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে জমিয়তের নেতারা মাঠে নেমেছেন
- ওসমানী মেডিকেলে আগুন, অল্পের জন্য রক্ষা
- এক মঞ্চ, এক প্রশ্ন—ঠাকুরগাঁওয়ে প্রার্থীদের মুখোমুখি জনগণ
- মোল্লাহাটে দেশীয় অস্ত্র ও মাদক সহ আটক-২
- বগুড়ায় বার্মিজ চাকুসহ যুবক গ্রেফতার
- নির্বাচনী পথসভায় জামায়াত ও পুলিশ নিয়ে কথা বললেন মির্জা ফখরু
- খালের জমি বন্দোবস্ত বাতিলের দাবিতে আমতলীতে প্রতিবাদ
- ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, জনসভা ঘিরে জেলায় উৎসবমুখর পরিবেশ
- ইউনিবিএলসির রজতজয়ন্তী উদযাপন শ্রমিক অধিকার রক্ষায় ২৫ বছরের গৌরবময় পথচল
- শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিতে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) সতর্ক অবস্থানে
- দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজে বার্ষিক ক্রিয়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
- ঈদগাঁওতে সেনাবাহিনীর বড় অভিযান: ১০ গরু ও ট্রাকসহ আটক ৭
- জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবদল নেতা রাশেদুল ইসলাম রুবেল, সাহসিকতার সঙ্গে আন্দোলনে সক্রিয়
- মোল্লাহাট এডামস্ মা ও শিশু হাসপাতাল বিশ শয্যায় উন্নীত
- নারী অধিকার নিশ্চিত করতে পুরুষশাসিত সমাজব্যবস্থার পরিবর্তন জরুরি
- মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব
- স্মার্টফোনের ফাঁদে দিঘলিয়া: জুয়ায় ডুবছে এক প্রজন্ম
- জৈন্তাপুর ডিবি হাওরের লাল শাপলা পর্যটনের সৌন্দর্য হারাতে বসেছে কচুরিপানার আগ্রাসনে
- . ভোটাধিকার ও সার সংকট নিয়ে কঠোর বার্তা—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
- . ভোটাধিকার ও সার সংকট নিয়ে কঠোর বার্তা—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
- ঠাকুরগাঁওয়ের পথসভায় সরকার পরিচালনার অভিজ্ঞতার কথা বললেন মির্জা ফখরুল
- ঠাকুরগাঁওয়ে ইউনিয়ন আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- গাজীপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে প্রশংসায় ভাসছে ব্লাড সার্ভিস সোসাইটি অফ বাংলাদেশ
- টেকনাফে ২৬,৫০০ ইয়াবাসহ এক চালক আটক
- ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ একাধিক ব্যক্তি আটক
- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত
- দৈনিক অপরাধ চক্রের সম্পাদক আমেনা খাতুন ইভার সঙ্গে কেন্দ্রীয় মহাসচিব মোঃ আলমগীর গনির সৌজন্য সাক্ষাৎ
- পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- নেতাজী সুভাষচন্দ্র বসু: রহস্যমৃত্যুর আড়ালে এক সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড?
- ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন
- মির্জা ফখরুলের পক্ষে প্রচারণা জোরদার, ঠাকুরগাঁও–১ এ নেতৃত্বে মির্জা ফয়সল
- নারীদের মুখে ধানের স্লোগান ॥ মুখরিত ভোলা -৪ এর নির্বাচনী মাঠ
- টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
- বগুড়ায় শহিদ ওয়াসিম ব্রিগেডের জেলা কমিটি অনুমোদন
- টেকনাফে থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- বগুড়ায় আমীরে জামায়াতের জনসভা উপলক্ষে প্রস্তুতি সভা
- ঢাকা জেলায় ৫ পুলিশ সদস্যের এএসআই পদে পদোন্নতি, র্যাংক ব্যাচ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত
- ঢাকা উত্তর স্বেচ্ছাসেবকদলের নেতা মোসাব্বির গুলিবিদ্ধ, উদ্বেগ প্রকাশ
- ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
- ফুড এক্সপো চাইনিজ রেস্টুরেন্টে ভোক্তা অধিকারের অভিযান, ২০ হাজার টাকা জরিমানা
- উত্তরার মুসলিম হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: দুর্ঘটনা নাকি পরিকল্পিত—উঠছে নানা প্রশ্ন
- পটুয়াখালী-৩ আসনকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই: ভিপি নুর
- জুরাইনে সিএনজি চালক পাপ্পু শেখ হত্যা প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার
- শহীদ জিয়া ছিলেন গণতন্ত্রের প্রথম মুক্তিদাতা—ড. মাহবুব হাসান”
- চাঁপাইনবাবগঞ্জে শ্রীরামপুর ঘাটে সদর সহকারী কমিশনার ভূমির অভিযান
- দীঘিনালা সীতার্ত মানুষের পাশে বিজিবি
- কোম্পানীগঞ্জ ও কবিরহাটে ধানের শীষের গণসংযোগে ব্যাপক সাড়
- বাগেরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে মোল্লাহাট প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
- আমতলীতে দুই ভাইয়ের দ্বন্দ থামাতে গিয়ে ছুরিকাঘাতে চাচাত ভাই খুন, হত্যাকারীসহ ২ জন আটক
- ব্রহ্মগাতী খালপাড়ের রাস্তা নির্মাণ শুরু, মানহীন উপকরণে উদ্বেগ
- কনাফে চিংড়ি ঘেরের পাশে বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
- কুলিয়ারচরের রাজনীতিতে শোক: নূরুল মিল্লাতের ইন্তেকাল
- ভেটেরিনারি ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে কাহালুতে ফার্মা মালিককে ২০ হাজার টাকা জরিমানা
- চরফ্যাসন বিএনপি’র প্রার্থী নুরুল ইসলাম নয়নের ধানের শীষের উঠান বৈঠক
- এলাহাবাদ ইউনিয়নে বন্ধু উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- ভোলা জেলা পুলিশের ডিসেম্বর-২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- বগুড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার
- চানাচুর কারখানায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ২ লাখ টাকা জরিমানা
- “আইন, সংবিধান ও নাগরিক অধিকার” ও “একটি মানবিক বাংলাদেশের প্রত্যাশায়” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
- টেকনাফে কোস্ট গার্ডের সফল অভিযান ৭৫ লক্ষ টাকার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
- ভোলায় বন্ধন হেল্থ কেয়ার এ ভুল চিকিৎসায় এক প্রসূতি মায়ের মৃত্যু
- অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ: মানতে হবে ৮ শর্ত
- মোল্লাহাটে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে কম্বল বিতরণ
- রাখাইন সীমান্তে ভয়াবহ সংঘর্ষের রেশ: টেকনাফে ৬টি তাজা গুলি উদ্ধার, আতঙ্কে স্থানীয়রা
- বগুড়া, র্যাব-১২ এর অভিযানে অভিনব কায়দায় মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সিলিন্ডার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের অভিযান
- খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কামরাঙ্গীরচরে মিলাদ ও দোয়া মাহফিল
- মোল্লাহাটে বেগম জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- গাজীরহাটে বিএনপির এমপি প্রার্থীর ভাতিজাকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা
- নরসিংদীর শাওন ব্যবসায়ী কাজে দুবাই যাওয়ার পথে গ্রেফতার
- কটিয়াদীতে জেলা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে–২০২৬ অনুষ্ঠিত
- সংবাদ প্রকাশের পর বিড়িতে সুখটান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগে ঝালকাঠি-১ আসনের জামায়াত প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
- সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির নিহত হওয়ার ঘটনায় সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
- মনোহরগঞ্জে হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসার ২১তম বার্ষিক খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন
- পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোট দেবেন বরিশালের ৮৭ হাজার প্রবাসী ভোটার
- সাপ্তাহিক গণরায় পত্রিকার উদ্যোগে চেয়ারম্যান (প্যানেল-১) শামসুর রহমানকে উপহার
- ফকিরহাটে ‘৫১’র জাগরণ’-এর আয়োজনে নাগরিক ও ভোটার শিক্ষা প্রশিক্ষণ অনুষ্ঠিত
- ঝালকাঠিতে উজ্জ্বল দেবনাথের জননীর ইন্তেকাল
- সৌদি সাপ্লাই কোম্পানি ও দালাল চক্রের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চায় সৌদি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিম মানবতার সংঘটন।
- হাসনাত আবদুল্লাহর বক্তব্য ঘিরে দেবিদ্বারে রাজনৈতিক অস্বস্তি
- ছয় মাসে ছয় পরিচয় বদল, ইউপি সদস্যের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ
- . বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না: মির্জা ফখরুল
- নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মুফতি ইসমাইল সিরাজীকে বিতর্কিত
- ক্যান্সার আক্রান্ত টেইলর স্বপন করের বাঁচার লড়াই, মানবিক সহায়তার আবেদন
- কেশবপুরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত