:
রিপোর্টার ক্লাবের উদ্যোগে একটি মানব সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সকলে মিলিতভাবে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্মেলনে উপস্থিত বক্তারা সমাজের উন্নয়ন, গণমাধ্যমের ভূমিকা এবং পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশন-এর নবনির্বাচিত সভাপতি নির্বাচিত হওয়ায় সিদ্দিক বাজার ঢাকা জুনিয়র স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানানো হয়েছে।
ক্লাবের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, তাঁর দক্ষ নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ ও গতিশীল হয়ে উঠবে।