দৈনিক অপরাধচক্র পত্রিকার একাধিক সাংবাদিক/প্রতিনিধিকে বহিষ্কার করা হয়েছে। পত্রিকা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, উক্ত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ কোনো সংবাদ সংগ্রহ বা পত্রিকার দায়িত্ব পালন করছিলেন না। এছাড়া তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থান থেকে একাধিক অভিযোগ পাওয়া গেছে।
এ সকল অভিযোগ এবং দায়িত্বে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে সম্পাদকমণ্ডলী তাদের সাংবাদিক পরিচয়পত্র (আইডি কার্ড) নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পরবর্তীতে তাদেরকে পত্রিকা থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়।
পত্রিকা কর্তৃপক্ষ আরও জানায়, বহিষ্কৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে সম্পাদক জানান, বহিষ্কারের পর থেকে উক্ত ব্যক্তিরা কেউই দৈনিক অপরাধচক্র পত্রিকার নাম, পরিচয় বা লোগো ব্যবহার করতে পারবে না এবং তাদের সাথে পত্রিকার কোনো ধরনের সম্পর্ক নেই।
একই সঙ্গে বহিষ্কৃতদের তাদের কাছে থাকা সাংবাদিক পরিচয়পত্র দ্রুত সম্পাদকের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
পত্রিকা কর্তৃপক্ষ সকলকে অনুরোধ জানিয়েছে, উক্ত ব্যক্তিদের সাথে দৈনিক অপরাধচক্রের নাম ব্যবহার করে কোনো প্রকার লেনদেন বা যোগাযোগ না করার জন্য। এর পরেও কেউ লেনদেন করলে তার দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে বলে জানানো হয়।
প্রয়োজনে তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রিকা কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
পর্যায়ক্রমে আরো সাংবাদিক ও সম্পাদকদের বহিষ্কার করা হবে। সাংবাদিক উপদেষ্টা সম্পাদক মন্ডলী সকলকে পর্যায়ক্রমে পত্রিকা থেকে বাতিল করা হবে । চোখ রাখুন অপরাধচক্রের পত্রিকায়