ঝিনাইদহের মহেশপুর উপজেলার পারগোপালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক আনতে গিয়ে তিন বাংলাদেশি যুবক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সীমান্তের ৪৯/২-আরএস পিলারের নিকটবর্তী ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক তিন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর মাদক সংগ্রহের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন শাহিন (২২), সোহাগ (২৭) ও হৃদয় (১৫)। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।