ঠাকুরগাঁওয়ে ভূমি জবর দখল, হয়রানী ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মজিবর রহমান নামের ইউনিয়ন আওয়ামীলীগ এর এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার শহরের আমাদের বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারটি।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মজিদ জানান, অভিযুক্ত মজিবর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের আওয়ামীলীগ এর সহ সভাপতি এবং বিগত ফ্যাসিস্ট সরকারের একজন অন্যতম অত্যাচারী ও অসাধু নেতা। ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীরা পালিয়ে গেলেও কোন এক অজানা শক্তিবলে মজিবর রহমানের মত অসাধু, অত্যাচারী ও দখলবাজ নেতা স্থানীয় পর্যায়ে এখনও তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের সময়ে ভুক্তোভোগী পরিবারটির জমি জবর দখল করলেও অভিযুক্ত মজিবর রহমান তাদেও এখনও হুমকি ধামকি দিয়ে আসছে এবং এখনও নানা মাধ্যমে পরিবারটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বিগত সময়ে স্থানীয় পর্যায়ে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সালিশে গেলেও অভিযুক্ত মজিবর ও তার ছেলে একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুক্তভোগী পরিবারের একাধীক সদস্যেও ওপর পাশবিক নির্যাতন চালায়।
ভুক্তভোগী পরিবারটির মত আরো অনেকেই অভিযুক্ত মজিবরের অত্যাচারের শিকার হচ্ছে এখনও। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং আইনি সহায়তা পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি।