
পবিত্র ঈদুল ফিতরের জামায়াত শেষে রাজধানীর জুরাইন কবরস্থানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মরহুম সাদেক হোসেন খোকার রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইশরাক হোসেন, এমপি।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে তার পিতার কবর জিয়ারত করেন এবং মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। দোয়া ও মোনাজাতে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যসহ স্থানীয় নেতাকর্মীরাও।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, “আমার পিতা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”
ঈদের এই পবিত্র দিনে পিতার কবর জিয়ারতের মাধ্যমে পারিবারিক বন্ধন ও শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি।




