বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে ১৪ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব-৬, সিপিসি-সদর কোম্পানির আওতাধীন এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ উপলক্ষে জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
র্যাব সূত্রে জানা যায়, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল ও বিনোদনকেন্দ্রে নিয়মিত টহল জোরদার করা হয়েছে।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সন্দেহজনক কার্যকলাপ প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের নজরদারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
র্যাব-৬ এর পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণভাবে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানানো হয়েছে।