সময়ের অপরাধ চক্র পত্রিকায় নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। অনুষ্ঠানে নতুন সদস্যদের পরিচয়পত্র (কার্ড) গলায় পরিয়ে বরণ করেন সম্পাদক ও প্রকাশক আমিনা খাতুন ইভা, সহকারী সম্পাদক জাকির হোসেন, সহকারী সম্পাদক সালাউদ্দিন আহমেদ এবং বার্তা সম্পাদক রায়হান আহমেদ।
নবীন সদস্যদের মধ্যে রয়েছেন-
মোহাম্মদ মুসলিম মিয়া (যুগ্ম সম্পাদক)
মোঃ আবু সাঈদ (অনলাইন সম্পাদক)
শাহনাজ আক্তার (অফিস সহকারী)
মোঃ আব্দুল বাশির (অফিস স্টাফ)
নাদিম (ক্যামেরাম্যান)
উদ্বোধনী অনুষ্ঠানে সম্পাদক ও প্রকাশক আমিনা খাতুন ইভা বলেন, “পত্রিকার মান এবং সাংবাদিকতার মূল নীতি বজায় রেখে সততা, নির্ভুলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। নতুন সদস্যরা পত্রিকার দায়িত্বশীল টিমের অংশ হয়ে পাঠকের প্রতি বিশ্বাসযোগ্যতা বজায় রাখবেন।”
এসময় মোঃ আবু সাঈদ (অনলাইন সম্পাদক) বলেন, “আমরা পত্রিকার অনলাইন প্ল্যাটফর্মকে আরো আধুনিক ও পাঠকবান্ধব করে তুলতে চাই। দ্রুত, সঠিক ও ভিজ্যুয়ালি আকর্ষণীয় সংবাদ পরিবেশন নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। ডিজিটাল মাধ্যমে পাঠকের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলতে আমাদের দায়িত্ব থাকবে।”
নবীন সদস্যরা জানান, “আমরা পত্রিকার সুনাম ধরে রাখতে এবং পাঠককে সময়োপযোগী, নির্ভুল সংবাদ পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
উল্লেখ্য, সময়ের অপরাধ চক্র পত্রিকা সাংবাদিকতার ক্ষেত্রে নতুন ধারার সংবাদ পরিবেশন ও পেশাদারিত্ব বজায় রাখার জন্য পরিচিত। নতুন দলের সদস্যদের যোগদান পত্রিকার কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।