সিডনি, অস্ট্রেলিয়া থেকে: এএফসি কাপ নারী ফুটবলের জমজমাট আসরের পর্দা নামছে আগামীকাল। ফাইনাল ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়া ও শক্তিশালী জাপান নারী ফুটবল দল মুখোমুখি হবে সিডনির অস্ট্রেলিয়া স্টেডিয়ামে। বাংলাদেশ সময় বিকেল ৩টা এবং স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে এই মহারণ।
গত ১ মার্চ শুরু হওয়া এই টুর্নামেন্টে এশিয়ার সেরা দলগুলো অংশ নেয়। দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে দুই শক্তিশালী দল ফাইনালে জায়গা করে নেয়। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
ফাইনাল অস্ট্রেলিয়া স্টেডিয়াম থেকে ছবিগুলো তুলেছেন প্রদীপ শীল
।কে সামনে রেখে আজ দুপুরে দুই দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উভয় দলের অধিনায়ক ও কোচরা নিজেদের প্রস্তুতি, কৌশল এবং জয়ের প্রত্যয় ব্যক্ত করেন।
সংবাদ সম্মেলন শেষে অনুষ্ঠিত ফটোসেশনে উপরের দুটি ছবিতে জাপান দলের অধিনায়ক ও দলের ম্যানেজারকে দেখা যায়। অন্যদিকে নিচের দুটি ছবিতে স্থান পেয়েছেন স্বাগতিক অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ও ম্যানেজার।
ফাইনাল ম্যাচটি ঘিরে ইতোমধ্যে সিডনিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, শিরোপা কার হাতে উঠবে—অস্ট্রেলিয়া নাকি জাপান।