দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালানো ব্যক্তিদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, “যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে, তারা ৫ আগস্টের বিতাড়িতদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছে।”আইনের শাসনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। তবে যেকোনও অপরাধের বিচার করতে হলে নির্দিষ্ট নিয়ম-কানুন অনুসরণ করতে হয়।”তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে রাস্তা-ঘাট অবরোধ করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড সরাসরি আইনের শাসনের পথে বাধা সৃষ্টি করে।”
প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে জানান, যেকোনও ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।